শিরোনাম :
হরমুজ প্রণালীতে নতুন ‘নিয়ম’ ঘোষণা ইরানের, সব জাহাজে কঠোর নিয়ন্ত্রণ মিয়ানমার আউং সান সু চির সাজা কমাল, হাজারো বন্দিকে সাধারণ ক্ষমা ঘোষণা কুয়ালালামপুরে সশস্ত্র ডাকাতি মামলায় ডিএসপি সহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩টি ‘হটস্পট’ পেট্রোল স্টেশনে কড়া নজরদারি, জ্বালানি পাচার রোধে পুলিশের অভিযান জোরদার ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা ‘শেষের পথে’, বিশ্বকে ‘দুই অসাধারণ দিনের’ প্রস্তুতির আহ্বান ট্রাম্পের ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি বাড়াতে সক্রিয় তুরস্ক, আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান এরদোয়ানের পেনাংয়ে মাদকবিরোধী অভিযানে আটক ২, জব্দ ৩ লাখ রিঙ্গিতের বেশি মূল্যের মাদক ও সম্পদ কুয়ালালামপুরে আটক মানবপাচার চক্রের ‘মাস্টারমাইন্ড’১১১টি পাসপোর্ট, ১০টি ল্যাপটপ, ছয়টি মোবাইল ফোন উদ্ধার “মালয়েশিয়ার শ্রমবাজারে হুন্ডি চক্র ফের সক্রিয়, বৈধ রেমিট্যান্স প্রবাহে প্রভাবের শঙ্কা” মালয়েশিয়ায় উন্মুক্ত শ্রমবাজার,হাইকমিশনে বহাল তবিয়তে দুর্নীতির বরপুত্র তিন খলিফা

সুন্দরবনে আগুন লাগার ২২ ঘণ্টা পেরোলেও এখনও নিয়ন্ত্রণ আসেনি

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ৫ মে, ২০২৪
dav

সুন্দরবনে লাগা আগুন রাতে ৫ কিলোমিটারেরও বেশি এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে। আগুন লাগার ২২ ঘণ্টা পেরোলেও এখনও নিয়ন্ত্রণ আসেনি। এর আগে শনিবার (৪ মে) বিকেল সাড়ে ৩টার দিকে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া টহল ফাঁড়ি সংলগ্ন গহিন বনে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

এদিকে রোববার (৫ মে) সকালে ফায়ার সার্ভিস, বন বিভাগ ও বন বিভাগের সহযোগী সংগঠনের কর্মীদের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড ও বিমান বাহিনীর সদস্যরা।

শুরুতে নৌ বাহিনীর মোংলা ঘাটির কমান্ডার লেফটেনেন্ট আরাফাতুল আরেফিনের নেতৃত্বে ১০ সদস্যের একটি ফায়ার ফাইটিং টিম আগুন নেভানোর কাজে নেমে পড়ে।

এ ছাড়া সকালে একটি হেলিকপ্টার নিয়ে বাংলাদেশ বিমার বাহিনীর সদস্যদের বনে আগুন জ্বলতে থাকা এলাকার উপর দিয়ে টহল দিতে দেখা গেছে।

ফায়ার সাভির্স ও সিভিল ডিফেন্স, বাগেরহাটের উপপরিচালক মামসুন আহম্মেদ জানান, জেলার ফায়ার সাভিসের ৫টি ইউনিট সুন্দরবনে আগুন জ্বলতে থাকা এলাকায় নেওয়া হয়েছে। তবে ৩টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে। ২টি ইউনিট স্ট্যান্ডবাই রাখা হয়েছে। তবে ভোলা নদী অনেক দূরে হওয়ায় পানি সংকটে আগুন নেভাতে সমস্যা হচ্ছে।

তিনি জানান, কতটুকু এলাকা আগুন ছড়িয়ে পড়েছে তা নিধারণ করা যাচ্ছে না। বনের মধ্যে শুকনো গাছ আর পাতা পড়ে থাকার কারণে আস্তে আস্তে ভয়াবহ আকার ধারণ করছে।

সুন্দরবন পূর্ব বিভাগীয় বন কর্মকর্তা কাজী নুরুল কবির জানান, শনিবার (৪ মে) নানা প্রতিকূল অবস্থার কারণে আগুন নেভানোর কাজ পুরোপুরি শুরু করা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনতে বন বিভাগের সঙ্গে বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ কোস্টগার্ডের ফায়ার ফাইটার ও বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টার যোগ দিয়েছে।

তবে কতটুকু এলাকাজুড়ে আগুন ছড়িয়ে পড়েছে এ বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

এদিকে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি অনুসন্ধানে বন বিভাগের পক্ষ থেকে পূর্ব সুন্দরবনের চাদপাই রেঞ্জেরে রেঞ্জ কর্মকর্তা রানা দেবকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর সদস্যরা হলেন, জিউধরা স্টেশন অফিসার ওবাদুর রহমান ও ধান সাগর স্টেশন অফিসার রবিউল ইসলাম।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »