শিরোনাম :
অনলাইন প্রতারণা রোধে বিশেষ কমিটির সিদ্ধান্ত শিগগিরই মন্ত্রিসভায় : ফাহমি ফাদজিল মেডিকেল ডিভাইস অনুমোদনে আসিয়ানের ঐতিহাসিক উদ্যোগ, সমন্বয় করবে মালয়েশিয়া ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় ‘অপারেশন মেলানোপ্লাস’-এর আওতায় মাদকের বড় চক্রকে আটক করেছে পুলিশ ইন্দোনেশিয়ার মাদক চোরাচালান মামলায় দ্বিতীয় পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ নেপালে উদ্ধার ও সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক তথ্য দিবে উইস্মা পুত্রা: নাদমা সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের

সিঙ্গাপুরের গাড়ি ছাড়া অন্যদের সেবা না দিলে লাইসেন্স বাতিল হবে: জোহর সরকার

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ২৭ জুলাই, ২০২৫

জোহর বাহরু :  সিঙ্গাপুর নিবন্ধিত গাড়ির মালিকদের অগ্রাধিকার দিয়ে স্থানীয় গ্রাহকদের বঞ্চিত করা গাড়ি ধোয়ার সেবা কেন্দ্রগুলোর ব্যবসায়িক লাইসেন্স বাতিল করার নির্দেশ দিয়েছে জোহর রাজ্য সরকার।

জোহর রাজ্যের আবাসন ও স্থানীয় সরকার কমিটির চেয়ারম্যান দাতুক মোহদ জাফনি মোহদ শুকোর জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া খবরের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। খবর অনুযায়ী, জোহরের একটি গাড়ি ধোয়ার দোকান স্থানীয় গ্রাহকদের সেবা দিতে অস্বীকৃতি জানিয়েছে।

তিনি বলেন, “কেউ যদি জোহরে ব্যবসা করে কিন্তু শুধুমাত্র বিদেশিদের অগ্রাধিকার দেয় আর স্থানীয়দের উপেক্ষা করে মুনাফার জন্য কাজ করে, তাহলে আমরা তা সহ্য করব না।”

এই বিষয়ে তিনি স্থানীয় কাউন্সিলগুলোকে তদন্তের নির্দেশ দিয়েছেন এবং প্রয়োজনে ব্যবসার লাইসেন্স বাতিল করার পদক্ষেপ নিতে বলেছেন।

সম্প্রতি অভিযোগ উঠেছে, এক গাড়ি ধোয়ার সেন্টার, যা কথিতভাবে বিদেশি শ্রমিকদের দ্বারা পরিচালিত, শুধুমাত্র সিঙ্গাপুরের নম্বর প্লেটযুক্ত গাড়ি ধুতে রাজি হয়েছে। স্থানীয় গ্রাহকরা গেলে তাদের জানানো হয়েছে, সব সময়সূচি ইতোমধ্যে সিঙ্গাপুরীয় গ্রাহকদের জন্য বুক করা হয়েছে।

জাফনি আরও বলেন, “ব্যবসায় মুনাফা করা স্বাভাবিক, কিন্তু ব্যবসায়ীদের স্থানীয় সমাজের প্রতি দায়িত্বশীল হতে হবে। জোহর সাশ্রয়ী আবাসন প্রকল্পের (RMMJ) ক্ষেত্রেও একই নীতি প্রযোজ্য, যেখানে ডেভেলপারদের মুনাফা করার পাশাপাশি সাশ্রয়ী বাড়ি নির্মাণে অবদান রাখতে হয়।”

তিনি এসব মন্তব্য করেন অ্যাংসানা জোহর বাহরু মলে অনুষ্ঠিত জোহর প্রপার্টি এক্সপো (JPEX) ২০২৫-এর সমাপনী অনুষ্ঠানে।

রাজ্য সরকার জানিয়েছে, স্থানীয়দের স্বার্থ রক্ষায় তারা কঠোর ব্যবস্থা নেবে এবং যারা স্থানীয় গ্রাহকদের উপেক্ষা করবে, তাদের ব্যবসা বন্ধ করা হবে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »