শিরোনাম :
কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ

সিইপিজেডে ভয়াবহ অগ্নিকাণ্ড: ১৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, তদন্তে দুই কমিটি

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) ‘আদম ক্যাপ’ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা প্রায় ১৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে আগুন লাগে এবং শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ৭টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।

সিইপিজেড ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির বলেন, “আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নির্বাপণে সময় লেগেছে অনেক।”

তিনি জানান, মোট ২৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও বিজিবি আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করে।

আটতলায় সূত্রপাত, মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন

বৃহস্পতিবার দুপুরে সিইপিজেডের ১ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কে অবস্থিত ‘আদম ক্যাপ’ কারখানার আটতলায় প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন নিচের দুটি ফ্লোরে ছড়িয়ে পড়ে।

কারখানায় হাসপাতালের যন্ত্রপাতি ও তোয়ালে তৈরি হতো। দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং তীব্রতা বেড়ে যায়।

প্রায় সারা রাতব্যাপী চেষ্টার পর শুক্রবার সকালে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে কারখানার ভেতর পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়।

ওপরের দুটি ফ্লোরের ছাদ ও কিছু দেয়াল ধসে পড়ে। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের তীব্রতা এতটাই ছিল যে ভবনের কাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে বেপজা ও ফায়ার সার্ভিসের দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

  • বেপজা: ৫ সদস্যের কমিটি, ৭ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে।
  • ফায়ার সার্ভিস: আরেকটি কমিটি, ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দেবে।

অগ্নিকাণ্ডের পর শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই অভিযোগ করেছেন, ভবনের ভেতরে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ সরঞ্জাম ছিল না। তবে বেপজা কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো মন্তব্য করা হবে না।

প্রাণহানির খবর না মিললেও, কোটি টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »