শিরোনাম :
MACC, Petronas Reaffirm Partnership to Strengthen Integrity, Fight Corruption SNT Group Malaysia Donates 120 Laptops to Children of PERKEP Members পুলিশ পরিবারের সন্তানদের জন্য মালয়েশিয়ায় ১২০ ল্যাপটপ দিল এসএনটি গ্রুপ Malaysia’s 2027 Budget to Prioritise Inclusive Growth, People’s Well-being: Anwar ২০২৭ সালের বাজেটের সুফল মানুষের জীবনমান উন্নয়নে নিশ্চিত করতে হবে: আনোয়ার ইব্রাহিম হরমুজ প্রণালি নিয়ে ইরানকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি, আলোচনা চললেও বাড়ছে উত্তেজনা বিজিএমইএর দাবির পর দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ তারেক রহমানের মালয়েশিয়ায় জোরপূর্বক শ্রমে বাধ্য করার অভিযোগে শ্রীলঙ্কান নিয়োগকর্তা গ্রেপ্তার পানি সম্পদ ব্যবস্থাপনায় সুশাসন জোরদারে চার দফা সুপারিশ এমএসিসি’র ইসরায়েলিদের প্রবেশ নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপ প্রত্যাখ্যান আনোয়ার ইব্রাহিমের

সাতক্ষীরা-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবার “গেম চেঞ্জার”

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

সাতক্ষীরা, ২৩ অক্টোবর: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। দীর্ঘদিনের সাংগঠনিক স্থবিরতা ও অভ্যন্তরীণ বিভাজনে দুর্বল হয়ে পড়েছে আওয়ামী লীগ ও বিএনপি, ফলে ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন ভোটের ময়দানে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে বলে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মত দিচ্ছেন।

নিষেধাজ্ঞা ও অভ্যন্তরীণ সংকটের কারণে আওয়ামী লীগের প্রচারণা কার্যক্রম প্রায় অদৃশ্য। স্থানীয়ভাবে দলটির তৃণমূল সংগঠনও অচল অবস্থায়। ফলে মাঠে ইসলামী আন্দোলনের প্রার্থী আলহাজ্ব এস এম মোস্তফা আল মামুন মনির (হাজি মনির) নিরবচ্ছিন্ন গণসংযোগ চালিয়ে যাচ্ছেন, যা ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছে, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন সমঝোতায় যেতে পারে। সূত্র মতে, জামায়াত সাতক্ষীরার ১, ২ ও ৩ নম্বর আসনে প্রার্থী দিলে, ৪ নম্বর আসন ইসলামী আন্দোলনের জন্য ছেড়ে দিতে পারে। এতে শ্যামনগর উপজেলায় ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীক আরও শক্ত অবস্থানে পৌঁছাবে বলে মনে করা হচ্ছে।

স্থানীয় জনপ্রিয় সমাজসেবক ও ইসলামপন্থী নেতা হাজি মনির বলেছেন, “জনগণ ইসলামকে রাষ্ট্রীয় নেতৃত্বে দেখতে চায়। আমরা শান্তি, ন্যায়বিচার ও কল্যাণমুখী রাষ্ট্রনীতির বার্তা নিয়ে ঘরে ঘরে যাচ্ছি। হিন্দু-মুসলিম নির্বিশেষে মানুষ আমাদের সাড়া দিচ্ছে। ইনশাআল্লাহ হাতপাখা বিজয়ী হবে।”

বিএনপির অভ্যন্তরে চলছে মনোনয়ন নিয়ে তীব্র প্রতিযোগিতা। একাধিক প্রার্থী মাঠে সক্রিয় থাকায় স্থানীয় সংগঠনে বিভাজন তৈরি হয়েছে। মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন, ড. মনিরুজ্জামান মনির (জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক),মাস্টার আব্দুল ওয়াহেদ (সাবেক উপজেলা সভাপতি), আশেক এলাহি মুন্না (সাবেক যুগ্ম সম্পাদক), সাবেক এমপি কাজী আলাউদ্দিন, এডভোকেট সৈয়দ ইফতেখার আলী,তবে নতুন আসনসীমানায় কালিগঞ্জ বাদ পড়ায় কিছু নেতার অবস্থান দুর্বল হয়েছে।

নির্বাচন কমিশনের ঘোষণায় এখন পুরো শ্যামনগর উপজেলা নিয়ে সাতক্ষীরা-৪ গঠিত হয়েছে। হাজি মনির, যিনি স্থানীয়ভাবে প্রভাবশালী সরদার পরিবারের সদস্য, তিনি এলাকাভিত্তিক ভোটব্যাঙ্কে শক্ত অবস্থান তৈরি করেছেন।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগ নিষ্ক্রিয়,জাতীয় পার্টি দুর্বল,  বিএনপি কোন্দলে ব্যস্ত, তাই এই আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীক ও বিএনপির ধানের শীষ এর মধ্যে।

সব মিলিয়ে সাতক্ষীরা-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবার “গেম চেঞ্জার” হিসেবে আবির্ভূত হতে পারে। স্থানীয় ভোটারদের সাড়া, দলীয় ঐক্য ও ধারাবাহিক প্রচারণার কারণে হাতপাখা প্রতীক এখন শ্যামনগরের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »