শিরোনাম :
বেসামরিক নাগরিক ও পবিত্র স্থাপনায় হুথিদের হামলার নিন্দা সৌদি আলেম পরিষদের প্যারিসে দাঙ্গার মধ্যে চুরি হলো মেসির স্বাক্ষর করা একাধিক স্মারক বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ৪ সমঝোতা স্মারক ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে যে ৫ ফুটবলার মাদক-জুয়া বরদাশত করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী আলবার্টার বিচ্ছিন্নতার প্রস্তাব প্রত্যাখ্যান, কানাডার সঙ্গেই থাকতে চান ৭৭ শতাংশ ভোটার আজ থেকে টানা পাঁচদিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

সাইরেন বাজালেই লাল বাতি অমান্য করার অধিকার নেই: মালয়েশিয়ার ট্রাফিক পুলিশ

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

জরুরি বা সরকারি গাড়িতে সাইরেন ও সতর্কতামূলক বাতি থাকলেও ট্রাফিক সিগন্যাল অমান্য করে লাল বাতি পার হওয়ার অধিকার নেই। একই সঙ্গে অন্য সড়ক ব্যবহারকারীদের নিরাপত্তাও নিশ্চিত করতে হবে বলে জানিয়েছে মালয়েশিয়ার পুলিশ।

বুকিত আমানের ট্রাফিক ইনভেস্টিগেশন অ্যান্ড এনফোর্সমেন্ট বিভাগের (জেএসপিটি) পরিচালক মুহাম্মেদ হাসবুল্লাহ আলী বলেন, জরুরি পরিস্থিতি হলেও সরকারি গাড়ির চালকসহ সব চালককেই অন্যদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে হবে।

তিনি বলেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। ট্রাফিক সিগন্যালের কাছে পৌঁছানোর সময় জরুরি গাড়িকেও আগে নিশ্চিত করতে হবে যে অন্য সড়ক ব্যবহারকারীরা নিরাপদ আছেন।

বুধবার কুয়ালালামপুরের জালান সুলতান ইসমাইল এলাকায় মালয়েশিয়ার অভিবাসন বিভাগের একটি লরির দুর্ঘটনায় তিনজন নিহত হন। দুর্ঘটনাস্থল পরিদর্শনের সময় সাংবাদিকদের এসব কথা বলেন মুহাম্মেদ হাসবুল্লাহ।

তিনি জানান, নির্ধারিত তালিকার বাইরে সাইরেন বা সতর্কতামূলক বাতি ব্যবহারের বিশেষ অনুমতি দিতে পারেন শুধু পরিবহনমন্ত্রী। এ ক্ষেত্রে সড়ক পরিবহন বিভাগের (জেপিজে) মহাপরিচালকের সুপারিশ প্রয়োজন।

এদিকে, জরুরি বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি সাইরেন বাজিয়ে বা সতর্কতামূলক বাতি জ্বালিয়ে এগিয়ে এলে অন্য চালকদের গতি কমিয়ে পাশে সরে যেতে বা প্রয়োজন হলে গাড়ি থামিয়ে পথ করে দেওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ।

বুধবারের দুর্ঘটনায় একই পরিবারের তিন সদস্য নিহত হওয়ার পরপরই ট্রাফিক পুলিশের পক্ষ থেকে এসব নির্দেশনা দেওয়া হলো।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Theme Dwonload From ThemesBazar.Com
Translate »