শিরোনাম :
সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত

সরকারের চূড়ান্ত লক্ষ্য নির্বাচ‌নের দি‌কে যাওয়া-পররাষ্ট্রবিষয়ক উপ‌দেষ্টা মো: তৌ‌হিদ হো‌সেন

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: সোমবার, ১২ আগস্ট, ২০২৪
নির্বাচনের মাধ্যমে এ সরকার সরে যাবে : পররাষ্ট্র উপদেষ্টা - ছবি : সংগৃহীত
নির্বাচনের মাধ্যমে এ সরকার সরে যাবে : পররাষ্ট্র উপদেষ্টা - ছবি : সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্রবিষয়ক উপ‌দেষ্টা মো: তৌ‌হিদ হো‌সেন জানিয়েছেন, সরকারের চূড়ান্ত লক্ষ‌্য নির্বাচ‌নের দি‌কে যাওয়া। নির্বাচ‌নের মাধ‌্যমে এ সরকার স‌রে যা‌বে।

রোববার (১১ আগস্ট) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অডিটোরিয়ামে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

মতবিনিময়ের শুরুতে ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বর্তমান সরকারের চূড়ান্ত লক্ষ্য, সঠিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা। এই সরকার বিশেষ কোনো দিকের নয়, যুক্তরাষ্ট্র-চীন-ভারত; দেশের স্বার্থ রক্ষায় সবার সাথে ভালো সম্পর্ক রাখতে চায়।’

তিনি বলেন, ‘আমাদের প্রথম কাজ হচ্ছে স্থিতিশীলতা ফিরিয়ে আনা। সেটি সাত দিন লাগতে পারে, ১৫ দিন লাগতে পারে, আবার দু’মাসও লাগতে পারে।’

তিনি আরো জানান, অবশ্যই নির্বাচন হবে। নির্বাচনের মাধ্যমে এ সরকার সরে যাবে। তবে ঠিক কত দিন লাগবে তা এখনই বলা যাচ্ছে না।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »