শিরোনাম :
কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ

সব মালয়েশীয় হাজি দেশে ফিরেছেন, জানাল জেদ্দার কনস্যুলেট

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: সোমবার, ৩ আগস্ট, ২০২৬

২০২৬ সালের ১৪৪৭ হিজরি হজ মৌসুমে মালয়েশিয়ার সব হাজি সৌদি আরব থেকে দেশে ফিরে গেছেন বলে জানিয়েছে জেদ্দায় অবস্থিত মালয়েশিয়ার কনস্যুলেট জেনারেল।

রোববার এক বিবৃতিতে কনস্যুলেট জেনারেল জানায়, তাবুং হাজির (হজ তহবিল বোর্ড) নির্ধারিত সূচি অনুযায়ী মালয়েশিয়ার সব হাজি নিরাপদে দেশে ফিরেছেন। হজ কার্যক্রমের আওতায় এখন সৌদি আরবে কোনো মালয়েশীয় হাজি অবস্থান করছেন না।

সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু মালয়েশীয় হাজি এখনো সৌদি আরবে অবস্থান করছেন এমন তথ্য ছড়িয়ে পড়ার পর এ বিবৃতি দেওয়া হয়।

জেদ্দার মালয়েশীয় কনস্যুলেট জেনারেল জনগণকে যাচাইহীন তথ্য ছড়ানো বা গুজবে বিশ্বাস না করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে সঠিক ও হালনাগাদ তথ্যের জন্য সরকারি ও আনুষ্ঠানিক সূত্র অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »