শিরোনাম :
ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় ‘অপারেশন মেলানোপ্লাস’-এর আওতায় মাদকের বড় চক্রকে আটক করেছে পুলিশ ইন্দোনেশিয়ার মাদক চোরাচালান মামলায় দ্বিতীয় পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ নেপালে উদ্ধার ও সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক তথ্য দিবে উইস্মা পুত্রা: নাদমা সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু

সংসদে গঠনমূলক বিতর্কে গুরুত্ব দিতে সরকারদলীয় এমপিদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রী: প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

পুত্রাজায়া, ১৮ জানুয়ারি :  প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম সরকারদলীয় ঐক্য সরকারের সংসদ সদস্যদের স্মরণ করিয়ে দিয়েছেন যে, পঞ্চদশ সংসদের পঞ্চম অধিবেশনের প্রথম সভায় গঠনমূলক ও দায়িত্বশীলভাবে বিতর্কে অংশ নেওয়া তাঁদের গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল।

মাদানি সরকারে মুখপাত্র দাতুক ফাহমি ফাজিল জানান, আজ অনুষ্ঠিত একটি ব্রিফিং সেশনে প্রধানমন্ত্রী এ বার্তা দেন।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী আমাদের দায়িত্বের বিষয়ে মনোযোগী হতে বলেছেন। সাধারণভাবে তিনি মনে করিয়ে দিয়েছেন, সংসদ সদস্য হিসেবে আমাদের দায়িত্ব শুধু উপস্থিত থাকা নয়, বরং সংসদ অধিবেশনে ভালো ও গঠনমূলকভাবে বিতর্কে অংশ নেওয়াও।”

তথ্য ও টেলি  যোগাযোগমন্ত্রীও ফাহমি  জানান যে,  আজ বিকেল ২টা ৩০ মিনিটে শুরু হওয়া প্রায় দুই ঘণ্টাব্যাপী এই ব্রিফিং সেশনটি সংসদ অধিবেশন শুরুর আগে ঐক্য সরকারের দেওয়ান রাকইয়াত ও দেওয়ান নেগারার সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও যোগাযোগ আরও জোরদার করার একটি প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করেছে।

তিনি আরও নিশ্চিত করেন যে, আসন্ন সংসদ অধিবেশনে চারটি গুরুত্বপূর্ণ বিল (আরইউইউ) উপস্থাপনকে সরকার অগ্রাধিকার দিচ্ছে। এসব বিলের মধ্যে রয়েছে, প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর বা দুই পূর্ণ মেয়াদে সীমাবদ্ধ করার বিল, পাবলিক প্রসিকিউটর ও অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা পৃথককরণ সংক্রান্ত বিল, ওমবাডসম্যান বিল ২০২৫ এবং তথ্য স্বাধীনতা আইন সম্পর্কিত একটি বিল।

এর আগে প্রধানমন্ত্রী বিকেল ৪টা ২০ মিনিটে সিরি পারদানা কমপ্লেক্স ত্যাগ করেন। এ সময় তিনি সেখানে অবস্থানরত সংবাদমাধ্যমকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

পঞ্চদশ সংসদের পঞ্চম অধিবেশনের প্রথম সভা আগামীকাল শুরু হবে, যেখানে অধিবেশন উদ্বোধনী অনুষ্ঠানে ইয়াং দি-পারতুয়ান আগং সুলতান ইব্রাহিম রাজকীয় ভাষণ দেবেন।

সংসদের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত কার্যতালিকা অনুযায়ী, রাজকীয় ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উপস্থাপন ও বিতর্ক ছাড়াও, ২০ দিনব্যাপী দেওয়ান রাকইয়াতের এই অধিবেশনে আগামী ২০ জানুয়ারি থেকে টানা সাত দিন সংসদ সদস্যরা বিতর্কে অংশ নেবেন।

এরপর ৪ থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে। ১১ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত বিভিন্ন বিল উপস্থাপন ও অন্যান্য সরকারি কার্যক্রম চলবে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »