শিরোনাম :
দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০ ACC to seek UAE data on Dubai assets of 73 Bangladeshis

শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন কমনওয়েলথ মহাসচিব

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড । ছবি- সংগৃহীত

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড।

প্রধানমন্ত্রীকে পাঠানো এক অভিনন্দন বার্তায় প্যাট্রিসিয়া বলেন, তিনি দায়িত্ব গ্রহণের পর স্বচ্ছতা ও জবাবদিহিতার নীতির ওপর গুরুত্বারোপ করে যে রূপরেখা দিয়েছিলেন তাতে তিনি অনুপ্রাণিত হয়েছিলেন। সকলের সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই পররাষ্ট্র নীতির কথাও স্মরণ করেন।

প্যাট্রিসিয়া বলেন, এসব মূল্যবোধে গুরুত্বপূর্ণ কাজ অব্যাহত রাখতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে সচিবালয় আপনাকে সমর্থন করতে প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, এই মূল্যবোধগুলো আমাদের কমনওয়েলথ সনদে প্রতিফলিত হয়েছে, যেখানে সহনশীলতা, শ্রদ্ধা ও বোঝাপড়া এবং টেকসই উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরার কথা বলা হয়েছে।

শহীদ আসাদ মুক্তিকামী মানুষের মাঝে বেঁচে থাকবেন: প্রধানমন্ত্রীশহীদ আসাদ মুক্তিকামী মানুষের মাঝে বেঁচে থাকবেন: প্রধানমন্ত্রী মহাসচিব আরও উল্লেখ করেন, বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচনে জ্যামাইকার সাবেক প্রধানমন্ত্রী ব্রুস গোল্ডিংয়ের নেতৃত্বে স্বাধীন পর্যবেক্ষকদের একটি কমনওয়েলথ বিশেষজ্ঞ দল নিযুক্ত করতে পেরে তিনি সন্তুষ্ট।

প্যাট্রিসিয়া বলেন, আমি টিমের প্রতিবেদনটি তার অনুসন্ধান এবং সুপারিশসহ পাওয়ার অপেক্ষায় রয়েছি এবং আপনার সঙ্গে এগুলো নিয়ে আলোচনা করার সুযোগের অপেক্ষায় রয়েছি।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »