শিরোনাম :
কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ

শিবিরের বিশাল জয়: চাকসুর ২৬টি পদের ২৪টি ই শিবিরের অর্জিত

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে বড় ধরনের বিজয় অর্জন করেছে ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’। ভিপি ও জিএসসহ মোট ২৬টি পদে ভোট অনুষ্ঠিত হয়। এর মধ্যে ২৪টি পদেই জয় পেয়েছেন এ প্যানেলের প্রার্থীরা।

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোরে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

সম্প্রীতির শিক্ষার্থী জোট থেকে সহ-সভাপতি (ভিপি) পদে মো. ইব্রাহিম হোসেন রনি এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে সাঈদ বিন হাবিব নির্বাচিত হয়েছেন।

প্যানেলটির বাইরে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক এবং সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী তামান্না মাহবুব প্রীতি জয় লাভ করেছেন।

গতকাল (বুধবার) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা করা হয় ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার) পদ্ধতিতে এবং ১৪টি এলইডি স্ক্রিনের মাধ্যমে সরাসরি দেখানো হয়।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন জানান, হাতে ব্যবহৃত অমোচনীয় কালি উঠে যাওয়ার মতো কিছু বিচ্ছিন্ন অভিযোগ থাকলেও, সার্বিকভাবে নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

চাকসু নির্বাচনে এবার মোট ২৭ হাজার ৫১৬ জন ভোটারের মধ্যে ১৭ হাজার ৭১৭ জন ভোট দিয়েছেন। ভোটগ্রহণের হার ছিল ৬৫ শতাংশ।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »