শিরোনাম :
নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০

রোহিঙ্গাদের বাড়ি থেকে তুলে নিয়ে সেনাবাহিনীতে যুক্ত করছে জান্তা সরকার

আন্তর্জাতিক ডেস্ক :
  • সর্বশেষ আপডেট: বুধবার, ১৫ মে, ২০২৪
রোহিঙ্গাদের বাড়ি থেকে তুলে নিয়ে সেনাবাহিনীতে যুক্ত করছে জান্তা সরকার
রোহিঙ্গাদের বাড়ি থেকে তুলে নিয়ে সেনাবাহিনীতে যুক্ত করছে জান্তা সরকার

মিয়ানমারে বাড়ি থেকে তুলে নিয়ে সেনাবাহিনীতে যুক্ত করা হচ্ছে রোহিঙ্গাদের। বুধবার (১৫ মে) দি গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের হিসাব অনুসারে, ফেব্রুয়ারি থেকে প্রায় এক হাজার রোহিঙ্গাকে মিয়ানমারের সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করা হয়েছে।

সেনাবাহিনীতে জনবল বৃদ্ধি করতে গত ফেব্রুয়ারিতে বাধ্যতামূলক যোগদানের আইন কার্যকর করে জান্তা। আইন অনুসারে, দেশটির ১৮ থেকে ৩৫ বছর বয়সী সব পুরুষ এবং ১৮ থেকে ২৭ বছর বয়সী সব নারীকে কমপক্ষে দুই বছরের জন্য সেনাবাহিনীতে কাজ করতে হবে।

মিয়ানমারের সেনাবাহিনী রাখাইন রাজ্যে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির কাছে অনেক এলাকার নিয়ন্ত্রণ হারিয়েছে। আরাকান আর্মি স্থানীয় রাখাইন বৌদ্ধদের নিয়ে গঠিত একটি সংগঠন।

জাতিসঙ্ঘ বলেছে, মিয়ানমারে সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদানের আইন কার্যকরের লক্ষ্য হলো, সেনাদের মৃত্যু ও যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা পূরণ করা।

সূত্র : গার্ডিয়ান

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »