শিরোনাম :
নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০

‘রাফায় হামাসকে নির্মূল করা যায়নি’মর্টার হামলায় ইসরাইলি বাহিনীর দুই সেনা নিহত

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ২১ জুন, ২০২৪
‘রাফায় হামাসকে নির্মূল করা যায়নি’মর্টার হামলায় ইসরাইলি বাহিনীর দুই সেনা নিহত - ছবি : সংগৃহীত
‘রাফায় হামাসকে নির্মূল করা যায়নি’মর্টার হামলায় ইসরাইলি বাহিনীর দুই সেনা নিহত - ছবি : সংগৃহীত

রাফায় হামাস নির্মূল হয়নি বলে জানিয়েছে দ্য ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার (আইএসডব্লিউ) এবং ক্রিটিকাল থ্রেটস প্রজেক্ট (সিটিপি) নামের দু’টি মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক।

মিডল ইস্ট মনিটরের খবরে বলা হয়, দু’টি ফিলিস্তিনি সশস্ত্র দল বৃহস্পতিবার গাজা শহরের জাইতুন এলাকার উপকণ্ঠে জড়ো হয়েছিল। এরপর তারা ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে মর্টার শেল নিক্ষেপ করে। এদিন মধ্য ও পশ্চিম রাফায়ও ‘কৌশলগতভাবে পরিশীলিত’ আক্রমণ পরিচালনা করেছিল তারা।

মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক দু’টি জাইতুনের হামলায় হতাহতের তথ্য দেয়নি। তবে ইসরাইলের সামরিক বাহিনী শুক্রবার বলেছে যে মর্টার হামলায় দুই সেনা নিহত হয়েছে।

আইএসডব্লিউ বা সিটিপির সর্বশেষ যৌথ প্রতিবেদন অনুসারে, বৃহস্পতিবার পশ্চিম রাফায় হামলায় জড়িত হামাস যোদ্ধারা শহরের তালুস-সুলতান এলাকায় ইসরাইলি একটি ট্যাঙ্কে আক্রমণ করে। সেখানে তারা একটি সমাহিত ইম্প্রোভাইজড বিস্ফোরক ডিভাইস ব্যবহার করেছে। আর কেন্দ্রীয় রাফায় হামাস যোদ্ধারা একটি জটিল মাল্টিস্টেজ অ্যাটাক চালায়। এ সময় রকেট চালিত গ্রেনেড দিয়ে চারটি ইসরাইলি সাঁজোয়া যানকে লক্ষ্যবস্তু করা হয়। তারপর শাবোরা শরণার্থী শিবিরের সরু গলিপথে যানবাহন থেকে নেমে আসা ইসরাইলি সেনাদের তাড়া করে।

আইএসডব্লিউ বা সিটিপি রিপোর্টে বলা হয়েছে, ‘এই আক্রমণগুলোর পরিশীলিত প্রকৃতির জন্য পরিকল্পনা, সমন্বয় এবং সংগঠনের প্রয়োজন ছিল। এতে প্রমাণিত হয় যে শাবোরা এবং পশ্চিম রাফায় হামাসের দু’টি ব্যাটালিয়ন সমন্বিত লড়াইয়ের ইউনিট রয়ে গেছে। সেগুলোকে সম্পূর্ণভাবে পরাজিত করা বা গুরুতরভাবে অবনমিত করা সম্ভব হয়নি।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »