শিরোনাম :
অনলাইন প্রতারণা রোধে বিশেষ কমিটির সিদ্ধান্ত শিগগিরই মন্ত্রিসভায় : ফাহমি ফাদজিল মেডিকেল ডিভাইস অনুমোদনে আসিয়ানের ঐতিহাসিক উদ্যোগ, সমন্বয় করবে মালয়েশিয়া ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় ‘অপারেশন মেলানোপ্লাস’-এর আওতায় মাদকের বড় চক্রকে আটক করেছে পুলিশ ইন্দোনেশিয়ার মাদক চোরাচালান মামলায় দ্বিতীয় পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ নেপালে উদ্ধার ও সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক তথ্য দিবে উইস্মা পুত্রা: নাদমা সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের

রাজধানীর মোহাম্মদপুরে সংঘর্ষে নাসির ও মুন্না নামের দুই যুবক নিহত

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর মোহাম্মদপুরে সংঘর্ষে নাসির ও মুন্না নামের দুই যুবক নিহত হয়েছেন বলে জানা গেছে। মোহাম্মদপুরের বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, সংঘর্ষের পরে মুন্নাকে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং নাসিরকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহত নাসিরের বন্ধু মো: শাওন আহমেদ বলেন, ‘সন্ধ্যার দিকে মোটরসাইকেল নিয়ে ঢাকা উদ্যানের দিকে যাচ্ছিলাম। এ সময় নাসির এসে তাকে মোহাম্মদপুর তিন রাস্তার মোড়ে নামিয়ে দিতে বলেন। মোটরসাইকেলে সাদেক খান কৃষি মার্কেট এলাকায় গেলে মারামারি দেখতে পাই। সেখান থেকে এক যুবক নাসিরের পিঠে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। তখন নাসির মোটরসাইকেল থেকে নেমে কবরস্থানের দিকে দৌড় দেয়। কিছু যুবক তার পিছু নিয়ে কবরস্থানের ১ নম্বর গেটের পাশে নাসিরকে কুপিয়ে আহত করে চলে যায়।’

শাওন আরো বলেন, আগে থেকেই কৃষি মার্কেট এলাকায় মারামারি চলছিল। তবে নাসিরকে কেন মারল সে বিষয়ে কিছু জানা নেই।

নিহত নাসিরের বড় ভাই ইসলাম বিশ্বাস জানান, তাদের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার পশ্চিম বালিগ্রামে। বর্তমানে নাসির হাজারীবাগ রায়েরবাজার বাড়ৈইখালী ১২ নম্বর রোডে থাকতেন। রাজমিস্ত্রির কাজ করতেন। তিন বোন-পাঁচ ভাইয়ের মধ্যে নাসির চতুর্থ। সন্ধ্যার দিকে বুদ্ধিজীবী কবরস্থানে যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হন। পরে লোক মারফত জানতে পারেন, কে বা কারা নাসিরকে কুপিয়েছে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো: ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি মোহাম্মদপুর থানায় জানানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান জানান, মোহাম্মদপুরের ওই এলাকায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে মুন্না (২২) ও নাসির নামে দু’জন নিহতের খবর পেয়েছি। এদের মধ্যে মুন্না সোহরাওয়ার্দী হাসপাতালে এবং নাসির ঢাকা মেডিক্যালে মারা যান।

মুন্নার নামে একাধিক মামলা আছে বলেও জানান ওসি ইফতেখার।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »