শিরোনাম :
দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০ ACC to seek UAE data on Dubai assets of 73 Bangladeshis

রাখাইনে অস্ত্র বিরতি হলেই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪

রাখাইনে অস্ত্র বিরতি হলেই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে চায় চীন। রোববার (২৮ জানুয়ারি) সকালে পররাষ্ট্রমন্ত্রীর ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠকে শেষে এ কথা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

তিনি বলেন, এই মুহূর্তে সংকট থাকলেও আমাদের আত্মবিশ্বাস থাকতে হবে যে চীন বাংলাদেশ মিয়ানমারের ত্রিপক্ষিয় সমঝোতার মাধ্যমে প্রত্যাবাসন শুরু হবে। মিয়ানমার এরই মধ্যে চীনের মধস্থতায় দেশটির তিনটি স্থানে অস্ত্র বিরতিতে রাজি হয়েছে। রাখাইনে অস্ত্র বিরতি হলেই প্রত্যাবাসন শুরু করতে চায় চীন।

ইয়াও ওয়েন বলেন, বড় ধরণের রিজার্ভ সংকট সমাধানে অগ্রাধিকার ভিত্তিতে ঢাকার পাশে থাকবে বেইজিং। এছাড়া বাংলাদেশকে বৈশ্বিক অস্থিরতার কথাও মাথায় রাখতে হবে।

এর আগে সকালে সাড়ে ১০টার দিকে পররাষ্ট্রমন্ত্রীর ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠক করতে পররাষ্ট্র মন্ত্রণালয় আসেন রাষ্ট্রদূত। জানা গেছে, বৈঠকে বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনার পাশাপাশি বাংলাদেশের সার্বিক উন্নয়নে অব্যাহত সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

এছাড়া চীনের রাষ্ট্রদূত ছাড়াও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের আজ দেখা করার কথা রয়েছে। এরপরেই দেখা করবেন নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »