শিরোনাম :
কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ

যুদ্ধবিরতি চুক্তি মানবে না ইসরাইল ! হামাসের কায়রো ত্যাগ

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ১০ মে, ২০২৪
রাফায় সমবেত ইসরাইলি ট্যাংক বাহিনী - ছবি : সংগৃহীত
রাফায় সমবেত ইসরাইলি ট্যাংক বাহিনী - ছবি : সংগৃহীত

মিসরের সরকার-সংশ্লিষ্ট আল কাহেরা টিভি যুদ্ধবিরতি আলোচনার সাথে পরিচিত একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে অবশ্য জানিয়েছে, বিদ্যমান মতানৈক্য নিরসন করা হয়েছে, চুক্তিতে সই হওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে এতে বিস্তারিত কোনো তথ্য দেয়া হয়নি।

যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহ বন্ধ করার হুমকি সত্ত্বেও ইসরাইলি বাহিনী বৃহস্পতিবার গাজার রাফা এলাকায় অনেক ট্যাংক মোতায়েন করেছে। তারা হেলিকপ্টারযোগে রাফায় হামলাও চালিয়ে যাচ্ছে। যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য ইসরাইলি প্রতিনিধিদল কায়রো গেলেও তারা এখনো প্রস্তাবটি গ্রহণ করছে না। বরং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট গাজায় ইসরাইলি লক্ষ্য হাসিলের ঘোষণা করেছেন। এদিকে হামাসের প্রতিনিধিদল মিসর ত্যাগ করেছে। তারা জানিয়েছে, তারা যুদ্ধবিরতি চুক্তিতে আর ছাড় দেবে না।

এদিকে হামাসের রাজনৈতিক ব্যুরের সদস্য ইজ্জাত আল-রাশক এক বিবৃতিতে বলেছেন, যুদ্ধবিরতি আলোচনায় অংশ নেয়া হামাসের প্রতিনিধিদল কায়রো থেকে দোহায় রওনা হয়ে গেছে।

তিনি নিশ্চিত করেন যে মিসর ও কাতারের মধ্যস্ততাকারীদের কাছ থেকে যে যুদ্ধবিরতি প্রস্তাব তারা পেয়েছেন, তাতে তারা অটল থাকবেন। তিনি বলেন, রাফায় ইসরাইলি সামরিক পদক্ষেপের লক্ষ্য হলো গাজায় যুদ্ধবিরতি আলোচনা ভণ্ডুল করার চেষ্টা।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »