শিরোনাম :
হরমুজ প্রণালীতে নতুন ‘নিয়ম’ ঘোষণা ইরানের, সব জাহাজে কঠোর নিয়ন্ত্রণ মিয়ানমার আউং সান সু চির সাজা কমাল, হাজারো বন্দিকে সাধারণ ক্ষমা ঘোষণা কুয়ালালামপুরে সশস্ত্র ডাকাতি মামলায় ডিএসপি সহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩টি ‘হটস্পট’ পেট্রোল স্টেশনে কড়া নজরদারি, জ্বালানি পাচার রোধে পুলিশের অভিযান জোরদার ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা ‘শেষের পথে’, বিশ্বকে ‘দুই অসাধারণ দিনের’ প্রস্তুতির আহ্বান ট্রাম্পের ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি বাড়াতে সক্রিয় তুরস্ক, আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান এরদোয়ানের পেনাংয়ে মাদকবিরোধী অভিযানে আটক ২, জব্দ ৩ লাখ রিঙ্গিতের বেশি মূল্যের মাদক ও সম্পদ কুয়ালালামপুরে আটক মানবপাচার চক্রের ‘মাস্টারমাইন্ড’১১১টি পাসপোর্ট, ১০টি ল্যাপটপ, ছয়টি মোবাইল ফোন উদ্ধার “মালয়েশিয়ার শ্রমবাজারে হুন্ডি চক্র ফের সক্রিয়, বৈধ রেমিট্যান্স প্রবাহে প্রভাবের শঙ্কা” মালয়েশিয়ায় উন্মুক্ত শ্রমবাজার,হাইকমিশনে বহাল তবিয়তে দুর্নীতির বরপুত্র তিন খলিফা

মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যু, শনাক্তে চলছে ডিএনএ সংগ্রহ

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

 

 

রাজধানীর মিরপুর শিয়ালবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে নয়জন পুরুষ ও সাতজন নারী রয়েছেন বলে নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

তিনি জানান, আগুনে মৃতদের মরদেহ এমনভাবে দগ্ধ হয়েছে যে, শনাক্ত করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। এখন পর্যন্ত স্বজনরা ১০ জনকে শনাক্তের দাবি করলেও, জেলা প্রশাসন ও পুলিশের যাচাই ছাড়া মরদেহ হস্তান্তর করা হচ্ছে না।

 

ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান আরও বলেন, “ফরেনসিক মেডিসিন বিভাগের সঙ্গে কথা হয়েছে। প্রত্যেকের ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে। এরপর যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে মরদেহগুলো দ্রুত স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।”

 

ঘটনার একদিন পরও ক্ষতিগ্রস্ত ভবন থেকে ধোঁয়া বের হচ্ছে। বাতাসে ছড়িয়ে পড়েছে বিষাক্ত কেমিক্যালের গন্ধ, যা আশপাশের শ্রমিকদের শ্বাসকষ্টসহ বিভিন্ন সমস্যায় ফেলছে। ইতোমধ্যে ‘রাইজিং’সহ নিকটস্থ কয়েকটি কারখানার অন্তত ৫০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন।

নিরাপত্তার কারণে আশপাশের কারখানাগুলো অস্থায়ীভাবে বন্ধ রাখা হয়েছে।

গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টা ৩০ মিনিটে মিরপুরের রূপনগরে অবস্থিত শাহ আলম কেমিক্যাল গোডাউন ও একটি পোশাক কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট টানা কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এবং ১৬ জনের মরদেহ উদ্ধার করে।

দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কেমিক্যালের বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »