শিরোনাম :
কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ

মিয়ানমার সীমান্তের কাছে চীনের সেনাবাহিনী প্রস্তুত,মিয়ানমারে তীব্র গৃহযুদ্ধ এবং সংঘাতের প্রভাব নিয়ে চীন উদ্বিগ্ন

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
মিয়ানমার এবং চীনের সীমান্তের কাছে একটি ভবনের ছাদে মিয়ানমারের সরকারি সেনাদের দেখা যাচ্ছে - ফাইল ছবি
মিয়ানমার এবং চীনের সীমান্তের কাছে একটি ভবনের ছাদে মিয়ানমারের সরকারি সেনাদের দেখা যাচ্ছে - ফাইল ছবি

মিয়ানমারের উত্তর-পূর্বাঞ্চলে জাতিগত মিলিশিয়াদের জোট সে দেশের সেনাবাহিনীর ওপর সফল হামলা চালিয়েছে। জানুয়ারি মাসে লক্ষ্যভ্রষ্ট গোলার আঘাতে চীনের ভেতর পাঁচজন আহত হয়।

ইউনানের স্থানীয় সরকার বলছে, মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত চার জায়গায় সেনামহড়া চলবে।

সেনা ইউনিটগুলো সশস্ত্র টহল, যৌথ বিমান এবং স্থল পেট্রোল চালাবে বলে জানিয়েছে সাউদার্ন কমান্ড।

চীনের সেনাবাহিনী চলতি সপ্তাহে মিয়ানমার সীমান্তের কাছে সেনা টহল দিয়েছে। মিয়ানমারে তীব্র গৃহযুদ্ধ এবং সংঘাতের প্রভাব নিয়ে চীন উদ্বিগ্ন।

দক্ষিণ-পশ্চিম চীনের ইউনান প্রদেশে সীমান্ত এলাকায় নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে সেনা মোতায়েন করা হয়েছে বলে জানায় সাউদার্ন থিয়েটার কমান্ড।

 

চীনের সেনাবাহিনী গত নভেম্বর মাসে মিয়ানমার সীমান্তের কাছে পাঁচটি মহড়া চালায়।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, সে দেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এ মাসের আগের দিকে বলেছেন, চীন মিয়ানমারে অস্থিতিশীলতা এবং যুদ্ধের বিরোধী।

বেইজিং গত জানুয়ারি মাসে মিয়ানমারে একটি যুদ্ধবিরতির কাজে সাহায্য করেছিল। কিন্তু জুন মাসে থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সের এক সদস্য নতুন হামলা চালালে ঐ যুদ্ধবিরতি ভেঙ্গে যায়।

মিয়ানমারের সেনা সরকারের নেতা সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং প্রচ্ছন্নভাবে চীনের দিকে ইংগিত করে অভিযোগ করেন, বিদেশী রাষ্ট্র জাতিগত মিলিশিয়াদের মদত দিচ্ছে।

মিয়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, সে দেশ সফরকালে চীনের পররাষ্ট্রমন্ত্রী মিন অং হ্লাইং-কে বলেছেন যে চীন শান প্রদেশে হামলার বিরোধিতা করে।

তিনি আরো বলেন, তিনি আশা করেন মিয়ানমার সে দেশে চীনের নাগরিক এবং প্রকল্পগুলোর নিরাপত্তা নিশ্চিৎ করবে।

সূত্র : ভিওএ

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »