শিরোনাম :
দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০ ACC to seek UAE data on Dubai assets of 73 Bangladeshis

মিনিটে একজন করে ভর্তি হচ্ছে গাজার হাসপাতালে

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩

ইসরায়েলের হামলায় গাজার মানবিক সংকট আরও ঘনীভূত হচ্ছে। বর্তমানে গাজার হাসপাতালগুলোতে প্রতি মিনিটে একজন করে আহত রোগী আসছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজার পরিস্থিতি এমন, যেখানেই চোখ যাচ্ছে বড় বড় বিল্ডিং, অল্প উচ্চতার ভবনগুলোকে মাটিতে পড়ে থাকতে দেখা যাচ্ছে। ধ্বংস্তুপের ভেতর থেকে মানুষ উদ্ধার করা হচ্ছে- জীবিত বা মৃত। আহতের সংখ্যাও ব্যাপক। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। প্রতি মিনিটে একজন করে রোগী ভর্তি হচ্ছে চালু থাকা হাসপাতালগুলোয়।

কিন্তু এসব হাসপাতালে চিকিৎসা দেয়া আর সম্ভব হবে না। কারণ, প্রতিষ্ঠানগুলোয় বিদ্যুৎ না থাকায় সেবা ব্যাহত হচ্ছে। তাদের কাছে বর্তমানে যতটুকু জ্বালানি রয়েছে, সেটিও শেষের পথে। কয়েকঘণ্টার মধ্যে এসব জ্বালানি শেষ হয়ে যাবে। জাতিসংঘের মানবিক কার্যালয় এ তথ্য প্রকাশ করেছে।

গাজার কর্মকর্তারা বলছেন, যারা এখনও অক্ষত অবস্থায় আছেন তারা বিশুদ্ধ পানি পান করতে পারছেন না। গাজায় বিদ্যুৎ-পানি-খাবারসহ নিত্যপ্রয়োজনীয় সব সুবিধা ইসরায়েলিরা বন্ধ করে দিয়েছে।

প্রসঙ্গত, হামাসের সঙ্গে ইসরাইলের চলমান সংঘাত দশম দিনে গড়িয়েছে। এ পর্যন্ত দুপক্ষের ৪ হাজার ১০০ জনের প্রাণ গেছে। এর মধ্যে গাজার ২ হাজার ৭০০ জন এবং ইসরাইলের ১ হাজার ৪০০ জন নিহত হয়েছেন।

গাজার উদ্ধারকর্মীরা জানিয়েছে, ইসরাইলের বোমা হামলায় গাজায় ধসে পড়া ভবনের নিচে এখনো প্রায় এক হাজার মানুষ নিখোঁজ রয়েছে।

সূত্র: আল জাজিরা

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »