শিরোনাম :
অনলাইন প্রতারণা রোধে বিশেষ কমিটির সিদ্ধান্ত শিগগিরই মন্ত্রিসভায় : ফাহমি ফাদজিল মেডিকেল ডিভাইস অনুমোদনে আসিয়ানের ঐতিহাসিক উদ্যোগ, সমন্বয় করবে মালয়েশিয়া ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় ‘অপারেশন মেলানোপ্লাস’-এর আওতায় মাদকের বড় চক্রকে আটক করেছে পুলিশ ইন্দোনেশিয়ার মাদক চোরাচালান মামলায় দ্বিতীয় পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ নেপালে উদ্ধার ও সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক তথ্য দিবে উইস্মা পুত্রা: নাদমা সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের

মালয়েশিয়া সারং মিউজিক রান উপলক্ষে ২০ সেপ্টেম্বর কুয়ালালামপুরে ১০টি প্রধান সড়ক বন্ধ থাকবে

ওয়াহিদ সোহান: বিশেষ প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

কুয়ালালামপুর, ১৯ সেপ্টেম্বর : মালয়েশিয়া দিবস উদযাপনের অংশ হিসেবে আগামী শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানী কুয়ালালামপুরের কেন্দ্রস্থলে মালয়েশিয়া সারং মিউজিক রান ২০২৫,  রোড টু ভিজিট মালয়েশিয়া ২০২৬ অনুষ্ঠানের কারণে ১০টি প্রধান সড়ক সাময়িকভাবে বন্ধ থাকবে।

কুয়ালালামপুরের উপ-পুলিশ প্রধান দাতুক মোহামেদ ইউসুফ জান মোহাম্মদ জানান, বিকেল ৩টায় জালান আমপাং-এ কুয়ালালামপুর সিটি সেন্টার (KLCC) সামন থেকে শুরু হবে এ অনুষ্ঠান, যেখানে ১৫ হাজারেরও বেশি অংশগ্রহণকারী যোগ দেবেন। দৌড় প্রতিযোগিতাটি দুটি ক্যাটেগরিতে অনুষ্ঠিত হবে ,  ৫ কিমি মালয়েশিয়া স্পিড রান এবং ৫ কিমি ফান রান।

তিনি আরও জানান, সড়কগুলোতে যান চলাচল বিকেল ২টা ৩০ মিনিট থেকে বন্ধ ও ঘুরিয়ে দেওয়া হবে এবং ধাপে ধাপে পুনরায় খুলে দেওয়া হবে। রাত ৮টার মধ্যে সব রুট স্বাভাবিক হওয়ার আশা করা হচ্ছে।

যে সড়কগুলো বন্ধ থাকবে: জালান পি. রামলি, জালান আমপাং, জালান পিনাং, জালান কিয়া পেং,জালান স্টোনর, জালান কনলে, জালান রাজা চুলান, জালান বুকিত বিন্তাং, জালান সুলতান ইসমাইল, জালান আমপাং (জালান তুন রাজাক থেকে KLCC অভিমুখে / মালয়েশিয়ান রাবার বোর্ড থেকে জালান তুন রাজাক অভিমুখে)

পুলিশ জনগণকে নিষিদ্ধ এলাকায় বা এমন কোনো স্থানে গাড়ি পার্ক না করার পরামর্শ দিয়েছে, যা যান চলাচলে বিঘ্ন ঘটাতে পারে।

যে কোনো তথ্য বা সহায়তার জন্য জনসাধারণকে কুয়ালালামপুর পুলিশ হটলাইন ০৩-২১১৫ ৯৯৯৯, কুয়ালালামপুর ট্রাফিক তদন্ত ও প্রয়োগ বিভাগ (JSPT KL) অপারেশন রুম ০৩-২০৭১ ৯৯৯৯ নম্বরে যোগাযোগ করতে, অফিসিয়াল JSPT KL ফেসবুক পেজ facebook.com/JsptKL ভিজিট করতে অথবা নিকটস্থ থানায় যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »