শিরোনাম :
সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত

মালয়েশিয়া-সংযুক্ত আরব আমিরাতের নিরাপত্তা সহযোগিতা জোরদারে উচ্চপর্যায়ের বৈঠক

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বুধবার, ৮ জুলাই, ২০২৬

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতায় সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাত।

বুধবার মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল ন্যাশনাল কাউন্সিলের প্রতিরক্ষা, স্বরাষ্ট্র ও পররাষ্ট্রবিষয়ক কমিটির চেয়ারম্যান ড. আলি রাশিদ আল নুয়াইমি। বৈঠকে দুই দেশের বিদ্যমান ঘনিষ্ঠ কূটনৈতিক সম্পর্ক এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিতে যৌথ সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হয়।

বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন দুই নেতা। বিশেষ করে নিরাপত্তা খাতে দুই দেশের সহযোগিতা আরও সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

এ সময় পরিবর্তিত আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় নিয়মিত সংলাপ এবং কৌশলগত অংশীদারত্ব আরও জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাতীয় স্বার্থ রক্ষা এবং দেশের জনগণের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সংযুক্ত আরব আমিরাতসহ কৌশলগত অংশীদার দেশগুলোর সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতা আরও বিস্তৃত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

এই বৈঠকের মাধ্যমে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর হওয়ার পাশাপাশি পারস্পরিক কৌশলগত গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »