২৩ অক্টোবর (বুধবার) বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুরের অফিসিয়াল ইমেইল: (presswingkl.gov.bd@gmail.com/maruf_28.info@yahoo.com) থেকে বিভিন্ন গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে ক্ষোভ প্রকাশ করছে মালয়েশিয়া প্রবাসী কর্মীরা।
হাইকমিশন থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলাহয়, মেশিন রিডেবল পাসপোর্ট বিতরণে অনাকাঙ্ক্ষিত বিলম্বের দরুন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের সাময়িক অসুবিধার জন্য বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর, মালয়েশিয়া আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছে।
বিজ্ঞপ্তিতে আরো বলাহয়:

মালয়েশিয়া বসবাসরত সম্মানিত সকল প্রবাসী বাংলাদেশিদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মেশিন রিডেবল পাসপোর্ট এর ফয়েল পেপার ঘাটতি ও মেশিন রিডেবল পাসপোর্ট প্রিন্টিং মেশিনের যান্ত্রিক ত্রুটি জনিত কারণে বাংলাদেশ হতে পাসপোর্ট প্রিন্টিং হতে বিলম্ব হওয়ায় মালয়েশিয়া বসবাসরত এমআরপি পাসপোর্ট প্রত্যাশী বাংলাদেশিদের এমআরপি পাসপোর্ট পেতে অনাকাক্ষিত বিলম্ব হচ্ছে। এই বিষয়ে হাইকমিশন হতে বাংলাদেশের পাসপোর্ট অধিদপ্তরে নিয়মিত যোগাযোগ অব্যাহত রয়েছে এবং এক্ষেত্রে সমস্যাগুলো দ্রুততম সময়ের মধ্যে সমাধানে তারা সচেষ্ট রয়েছেন।
বাংলাদেশ হাইকমিশনের এমন বিজ্ঞপ্তিতে ক্ষোভ প্রকাশ করেছেন মালয়েশিয়া প্রবাসীরা।
রাকিব হাসান” মালয়েশিয়া প্রবাসী, কনস্ট্রাকশনে কাজ করেন। রাকিব পিবিএন টেলিভিশনের সাথে একান্ত সাক্ষাৎকারে বলেন স্যার আমি ৫ মাস আগে পাসপোর্ট করতে দিছি হামার পাসপোর্ট পাইলামনা। হামার ভিসা মইরা গেছে। হামার কোম্পানি এখন হামারে কাজ দেয়না, বসায় রাখছে হামারে। হামি এখন কি করবো স্যার ? এই ভাবে কথা বলতে বলতে হাউ মাউ করে শিশুর মতো কাঁদতে থাকেন রাকিব।
এইভাবে বিভিন্ন অজুহাতে বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট বিভাগের ভোগান্তিতে প্রতিদিন অবৈধ হচ্ছে শত শত রাকিবেরা, আটক হচ্ছে অভিবাসন আইন ভঙ্গের অভিযোগে, জেল খেটে সর্বশান্ত হয়ে ফিরে যেতে হচ্ছে বাংলাদেশে ।
অপরদিকে পিবিএন টেলিভিশনের অনুসন্ধানে বেরিয়ে আসে থলের বিড়াল। হাইকমিশন যখন বিজ্ঞপ্তি দিয়ে যান্ত্রিক ত্রুটির অজুহাত দেখিয়ে পাসপোর্ট বিতরণে বিলম্ভের জন্য দুঃখ প্রকাশ করছে, ঠিক একই সময় ১০ দিনের মধ্যে পাসপোর্ট দেয়ার প্রতিশ্রুতি দিয়ে পাঁচশত রিঙ্গিত করে বুকিং মানি নিচ্ছে বাংলাদেশ হাইকমিশনের কতিপয় অসাধু কর্মকর্তা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক দালাল বলেন, আমার সাথে স্যারের খুব ভালো রিলেসন, স্যারেরা আমাকে খুব বিশ্বাস করে। গত কলিংয়ের সময় আমি এক স্যারের কেশিয়ার ছিলাম।
মালয়েশিয়া অবস্থানরত একজন সচেতন প্রবাসী দুঃখের সাথে বলেন, বাংলাদেশ হাইকমিশনে যারা আসেন তারা নিজেদের পকেটের কথা চিন্তা করেন শুধু। তারা কি একবারও ভেবে দেখেছেন পাসপোর্ট হলো প্রবাসীদের জীবন। সময় মতো পাসপোর্ট না পাওয়ার কারণে অবৈধ হচ্ছে শত শত প্রবাসী কর্মী।
সচেতেন প্রবাসী পিবিএন টেলিভিশনের সাংবাদিককে বলেন আপনি তো সাংবাদিক তাই না ? আপনি বলেন তো আজকে হাইকমিশন দুঃখ প্রকাশ করে যেই বিজ্ঞপ্তি দিলো এইটা কি আমাদের প্রবাসী কর্মীদের সাথে তামশা নয় কি ?
তিনি বলেন, এখন না হয় যান্ত্রিক ত্রুটির কারণে পাসপোর্ট বাংলাদেশ থেকে আসতে দেরি হচ্ছে। ৫ মাস ৬ মাস আগের পাসপোর্ট গুলো প্রবাসীরা এখনো পাচ্ছেনা কেন ?
সচেতেন প্রবাসী বলেন, সাংবাদিক আমি মানলাম আমাদের যান্ত্রিক ত্রুটির কারণে পাসপোর্ট আসতে এবং বিতরণে সময় লাগবে । আপনি আমাকে বলেন, এই সময়ের মধ্যে আমাদের যে’ সকল প্রবাসী কর্মীরা ভিসা নবায়ন করতে পারবেনা, মালয়েশিয়ার অভিবাসন আইন অনুযায়ী তারা অবৈধ হয়ে যাবে তাদের বিষয় বাংলাদেশ হাইকমিশন কি মালয়েশিয়া সরকারকে অবহিত করেছে ?
অথবা আমাদের যেই কর্মীরা অভিবাসন আইনে অপরাধী হবে বা আটক হবে তাদের বিষয় হাইকমিশন কি কোনো প্রদক্ষেপ গ্রহণ করেছে ?
সচেতেন প্রবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি ২৭ বছর মলায়শিয়ায় আমার অভিজ্ঞতাই যা দেখেছি, মালয়েশিয়া বাংলাদেশ হাইকমিশনের একজন কর্মকর্তাকে পেলামনা যেই ব্যাক্তিটি নিস্বার্থ ভাবে প্রবাসীদের জন্য কাজ করেছেন।
এছাড়া পাসপোর্ট বিভাগের শুধু ভোগান্তি নয়, মালয়েশিয়া বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তদের হাতে প্রবাসীদের শারীরিক ভাবে লাঞ্চিত করার মতো ঘটনা ঘটেছে।
মালয়েশিয়া বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে পিবিএন টেলিভিশনের অনুসন্ধানী রিপোর্ট (ভিডিও সহ ) দেখতে চোখ রাখুন। …..
www.pbntv24.com
https://www.facebook.com/pbntv24
https://www.youtube.com/@pbntv24
@pbntv24
বিঃ দ্রঃ : আপনাদের (প্রবাসীদের) যেই সমস্যা ও সম্ভাবনার তথ্য জানাতে পারেন আমাদের https://www.facebook.com/pbntv24 ইনবক্সে অথবা ইমেইল করতে পারেন এই ঠিকানায় : pbntelevision@gmail.com