শিরোনাম :
দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০ ACC to seek UAE data on Dubai assets of 73 Bangladeshis

মালয়েশিয়া ওপেনের ফাইনাল উপভোগ করলেন প্রধানমন্ত্রী আনোয়ার, জাতীয় জুটির লড়াকু পারফরম্যান্সের প্রশংসা

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

কুয়ালালামপুর, ১১ জানুয়ারি: ২০২৬ মালয়েশিয়া ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ উপভোগ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। রোববার বিকেলে বুকিত জলিলের অ্যাক্সিয়াটা অ্যারেনায় অনুষ্ঠিত ফাইনালে উপস্থিত থেকে তিনি জাতীয় ক্রীড়াবিদদের প্রতি সরকারের অব্যাহত সমর্থনের বার্তা দেন।

পুরুষ ডাবলস ফাইনালে মালয়েশিয়ার শীর্ষ জুটি অ্যারন চিয়া ও সোহ উই ইয়িক দক্ষিণ কোরিয়ার বর্তমান চ্যাম্পিয়ন কিম উন হো ও সেও সুং জায়ের বিপক্ষে লড়াই করে রানার্সআপ হন। ৬৬ মিনিটের রোমাঞ্চকর ম্যাচে মালয়েশিয়ান জুটি ১৫-২১, ২১-১৫ ও ১৮-২১ ব্যবধানে পরাজিত হয়।

ম্যাচ শেষে প্রধানমন্ত্রী নিজ হাতে অ্যারন ও উই ইয়িকের হাতে পুরস্কার তুলে দেন। এই উপস্থিতি ব্যাডমিন্টনের মতো দেশের ঐতিহ্যবাহী ক্রীড়ার উন্নয়নে সরকারের গুরুত্বেরই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বিকেল প্রায় ৫টার দিকে অ্যারেনায় পৌঁছালে তাকে স্বাগত জানান যুব ও ক্রীড়ামন্ত্রী ড. মোহাম্মদ তৌফিক জোহারি এবং ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অব মালয়েশিয়া (বিএএম)-এর সভাপতি তেংকু দাতুক সেরি জাফরুল আবদুল আজিজ।

এই পরাজয়ের মধ্য দিয়ে মালয়েশিয়ার পুরুষ ডাবলস বিভাগে মালয়েশিয়া ওপেন শিরোপার খরা অব্যাহত থাকল। সর্বশেষ ২০১৪ সালে গোহ ভি শেম ও লিম খিম ওয়াহ এই শিরোপা জিতেছিলেন। অ্যারন–উই ইয়িকের জন্য এটিই দ্বিতীয়বার একই দক্ষিণ কোরিয়ান জুটির বিপক্ষে মালয়েশিয়া ওপেন ফাইনালে হার।

ফাইনালের পর ফেসবুকে দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ফলাফল প্রত্যাশামতো না হলেও জাতীয় জুটির পারফরম্যান্স দেশবাসীর জন্য গর্বের।

তিনি লেখেন, “যদিও ভাগ্য আমাদের পক্ষে ছিল না, তবুও শেষ পয়েন্ট পর্যন্ত অ্যারন–উই ইয়িক যে লড়াকু মানসিকতা দেখিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। আমি এবং সমগ্র জাতি তাদের নিয়ে গর্বিত।”

প্রধানমন্ত্রী তাদের কঠোর পরিশ্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বলেন, দুর্বলতা কাটিয়ে উঠে আত্মবিশ্বাস ধরে রাখলে ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন সম্ভব।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »