শিরোনাম :
বেসামরিক নাগরিক ও পবিত্র স্থাপনায় হুথিদের হামলার নিন্দা সৌদি আলেম পরিষদের প্যারিসে দাঙ্গার মধ্যে চুরি হলো মেসির স্বাক্ষর করা একাধিক স্মারক বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ৪ সমঝোতা স্মারক ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে যে ৫ ফুটবলার মাদক-জুয়া বরদাশত করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী আলবার্টার বিচ্ছিন্নতার প্রস্তাব প্রত্যাখ্যান, কানাডার সঙ্গেই থাকতে চান ৭৭ শতাংশ ভোটার আজ থেকে টানা পাঁচদিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

মালয়েশিয়ার সরকারি-বিরোধী দল এক হয়ে ফিলিস্তিনকে সমর্থন

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: সোমবার, ৯ অক্টোবর, ২০২৩

ইহুদিবাদী শাসক ইসরাইলের দ্বারা নিপীড়িত ফিলিস্তিনিদের অধিকার ও সার্বভৌমত্ব দাবি করার জন্য ফিলিস্তিনি জনগণের সংগ্রামের সমর্থনে মালয়েশিয়ার সরকারি ও বিরোধী দলের উভয় সংসদ সদস্যরা (এমপি) ঐক্যবদ্ধ হয়েছেন।

সোমবার (৯ অক্টোবর) দেওয়ান রাকিয়াতে ইসরাইল-ফিলিস্তিন সংঘাত নিয়ে বিতর্কের সময় তারা এ অঙ্গীকার করেন।

পাহাং পেরিকটান ন্যাশনাল (পিএন) চেয়ারম্যান দাতুক সেরি সাইফুদ্দিন আবদুল্লাহ বলেছেন, ফিলিস্তিনি জনগণের আত্মরক্ষার অধিকার রয়েছে এবং পুরো বিশ্বের উচিৎ এই সত্যটি মেনে নেয়া। সকলের উচিৎ ইসরাইলের পেছনে থাকা পরাশক্তির তির্যক দৃষ্টিভঙ্গি প্রত্যাখ্যান করে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো।

‘আমি একমত যে অবিলম্বে সমস্যার সমাধান হওয়া উচিৎ এবং যুদ্ধ বন্ধ করা উচিৎ। তবে যুদ্ধবিরতি হলে পরিস্থিতি স্থিতাবস্থায় চলে যাবে, সেটা উচিৎ নয়।

ইসরাইলের অবৈধ দখলদারিত্ব ও বর্ণবাদ নীতি বন্ধ করার শর্তেই গ্রহণযোগ্য সমাধান হতে পারে। আমাদের অবশ্যই ইসরাইল যে একটি বর্ণবাদী সত্তা তা সবাইকে বুঝাতে হবে।

এর আগে, উপ-প্রধানমন্ত্রী দাতুক সেরি ড. আহমদ জাহিদ হামিদি গাজা উপত্যকায় চলমান সহিংসতা ও সশস্ত্র সংঘাত বন্ধ করার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে (UNSC) অবিলম্বে পদক্ষেপ নিতে এবং সব পক্ষকে আহ্বান জানিয়ে মালয়েশিয়ার অবস্থান তুলে ধরেন।

আহমাদ জাহিদ বলেন, ফিলিস্তিনি জনগণকে ইসরাইলের অবৈধ দখলদারিত্ব থেকে মুক্তির নিরঙ্কুশ অধিকার, ইসরাইলের দখলকৃত জমি ফেরত দেয়ার অধিকার এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের অধিকার ফিরিয়ে দিতে হবে।

সংসদ সদস্য সৈয়দ ইব্রাহিম সৈয়দ নোহ (পিএইচ-লেদাং) বলেন, চলমান সংঘর্ষকে হামাসের সহিংস কাজ বলে আমি মনে করি না, বরং ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী শাসকদের নিপীড়ন এবং নিষ্ঠুর কর্মকাণ্ড থেকে আত্মরক্ষা বলে মনে করি।

মালয়েশিয়ার পার্লামেন্ট ককাসের প্রধান সৈয়দ ইব্রাহিম ফিলিস্তিনের জন্য ইসরাইল ও সৌদি আরবের মধ্যে স্বাভাবিককরণের প্রচেষ্টার বিষয়ে সরকারকে তার অবস্থান জানানোর আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘যদি এটি (ইসরাইল-সৌদি আরব স্বাভাবিকীকরণ) হয়, তবে এটি মালয়েশিয়াসহ সৌদি আরবের সাথে সম্পর্কযুক্ত দেশগুলির জন্য একটি খুব জটিল পরিস্থিতি তৈরি করবে।’

সৈয়দ সাদ্দিক সৈয়দ আবদুল রহমান (মুদা-মুয়ার) বলেন, বাস্তবতা হলো ফিলিস্তিনি জনগণ ‘পৃথিবীর সবচেয়ে বড় কারাগারে’ বাস করছিল। যেখানে তাদের দৈনন্দিন স্বাধীনতা সীমিত ছিল এবং যেকোনো সময় বোমা হামলা হতে পারে এই ভয়ে তাদের জীবনযাপন করতে হচ্ছে ইহুদিবাদী শাসন দ্বারা।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Theme Dwonload From ThemesBazar.Com
Translate »