শিরোনাম :
মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০ ACC to seek UAE data on Dubai assets of 73 Bangladeshis ইন্দোনেশিয়ায় মালয়েশীয় সহকারী পাইলট গ্রেফতার: দেশজুড়ে অভিযানে ৬ সহযোগী আটক মালয়েশিয়া এয়ারলাইন্সের ৯৯% কেবিন ক্রু মাদকমুক্ত: পরীক্ষা সম্পন্ন মালয়েশিয়ায় বিমানবন্দর নিরাপত্তায় বড় উদ্যোগ, নতুন নিয়মে কড়াকড়ি : স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার রাজার সাক্ষাৎ মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সাক্ষাৎ

মালয়েশিয়ার জাতীয় সংসদে প্রবাসীদের ভূয়সী প্রশংসা

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩

অভিবাসী শ্রমিকরাও দেশের উন্নয়নে ভূমিকা রাখছে বলে স্বীকার করেছে দেশটি। তবে এর আগে প্রবাসীদের অবদান এর কথা মৌখিক ভাবে স্বীকার করলেও এবারই প্রথমবারের মত মালয়েশিয়ার জাতীয় সংসদে প্রবাসীদের ভূয়সী প্রশংসা করে তাদের অবদানের কথা স্বীকার করেছেন ।

মালয়েশিয়ার কৃষি ও খাদ্য নিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছেন , বর্তমানে মালয়েশিয়াতে চালের ঘাটতি সত্ত্বেও সরকার বিদেশী নাগরিকদের জন্য স্থানীয় চাল কেনায় নিষধাজ্ঞা দেয়ার কোনো পরিকল্পনা করছে না ।

মালয়েশিয়ার কৃষি ও খাদ্য নিরাপত্তা মন্ত্রী মোহাম্মদ সাবু বলেন ‘বিদেশীদেরও তো খেতে হবে’।

তিনি আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) দেশটির দেওয়ান রাকয়াতকে বলেন, যে অভিবাসী শ্রমিকরাও দেশের উন্নয়নে ভূমিকা রেখেছে এবং আমদানিকৃত চালের সাম্প্রতিক মূল্যবৃদ্ধির পরে আতঙ্কিত হওয়ার কারণে স্থানীয় চালের ঘাটতি ছিলো।

মেলাকা গ্রামীণ উন্নয়ন, কৃষি ও খাদ্য নিরাপত্তা কমিটির চেয়ারম্যান ডক্টর আকমল সালেহ এর আগে পরামর্শ দিয়েছিলেন যে সরকার শুধুমাত্র মালয়েশিয়ানদের জন্য স্থানীয় চাল ক্রয় সীমাবদ্ধ করবে।

মোহাম্মদ বলেন, আমদানিকৃত চালের দাম বাড়লে ব্যবসায়ীরা স্থানীয় চাল খুঁজতে শুরু করেন, ফলে চাহিদা বেড়ে যায় এবং ঘাটতি দেখা দেয়।

তিনি দেওয়ান রাকয়েতকে আরো বলেন, মন্ত্রণালয় নিশ্চিত যে স্থানীয় চালের বর্তমান ঘাটতি এক মাসের মধ্যে কেটে যাবে।

মোহাম্মাদ বলেন, স্থানীয় চালের ঘাটতি কাটিয়ে উঠতে স্থানীয় হোয়াইট রাইস অপারেশন বাস্তবায়নসহ হস্তক্ষেপের পদক্ষেপগুলি সমস্যার সমাধান করবে। তিনি আরো বলেন, দেশে বর্তমানে চালের মজুদ ৯ লাখ টন। এর মধ্যে রয়েছে ২৫০,০০০ টন স্টক রিজার্ভ এবং ৬৫০, ০০০ টন ট্রেড স্টক। দ্য ভাইবস, ১৮ সেপ্টেম্বর, ২০২৩

উল্লেখ্য মালয়েশিয়ায় বিদেশী কর্মীদের সংখ্যায় বাংলাদেশী প্রবাসীরা গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এগিয়ে আছে। মালয়েশিয়ার নির্মাণ খাতে একচ্ছত্র আধিপত্য রয়েছে বাংলাদেশী কর্মীদের। নির্মাণ সেক্টর ছাড়াও মালয়েশিয়ার সব সেক্টরে সফলতার সাথে কাজ করছে বাংলাদেশীরা। নিয়োগকর্তাদের প্রথম পছন্দের তালিকায় এখন শুধু বাংলাদেশী কর্মী।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »