শিরোনাম :
সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত

মালয়েশিয়ার উপ-অর্থমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের বৈঠক, অর্থনৈতিক সহযোগিতা জোরদারে গুরুত্ব

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে আর্থিক ও অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে মালয়েশিয়ার উপ-অর্থমন্ত্রী লিউ চিন টংয়ের সঙ্গে বৈঠক করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী।

বৃহস্পতিবার (৬ আগস্ট) মালয়েশিয়ার অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে প্রস্তাবিত বাংলাদেশ–মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ), দুই দেশের কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা, ইসলামী অর্থায়ন, অর্থপাচার প্রতিরোধ ও পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধার, হালাল শিল্পে অর্থায়ন, নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ, মালয়েশিয়ার রাষ্ট্রীয় বিনিয়োগ প্রতিষ্ঠান খাজানাহর সঙ্গে সহযোগিতা এবং বাংলাদেশের প্রস্তাবিত তহবিলে মালয়েশিয়ার কৌশলগত বিনিয়োগের বিষয়গুলো গুরুত্ব পায়।

বৈঠকে হাইকমিশনার দেশে ফিরে যাওয়া বা ফেরত পাঠানো বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ার বিভিন্ন ব্যাংকে থাকা অবশিষ্ট আমানত সহজে উত্তোলনের বিষয়ে মালয়েশিয়া সরকারের সহযোগিতাও কামনা করেন।

উভয় পক্ষই দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পৃক্ততা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে পারস্পরিকভাবে লাভজনক উদ্যোগের মাধ্যমে অর্থায়ন, বিনিয়োগ ও টেকসই অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতা জোরদারে অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

মালয়েশিয়ার উপ-অর্থমন্ত্রী লিউ চিন টং বাংলাদেশ–মালয়েশিয়া সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানান। আলোচনায় উত্থাপিত বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণে তিনি আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে মালয়েশিয়ার অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, রয়্যাল মালয়েশিয়ান কাস্টমস বিভাগের প্রতিনিধি এবং বাংলাদেশ হাইকমিশনের উপ-হাইকমিশনার, প্রথম সচিব (বাণিজ্য) ও তৃতীয় সচিব (রাজনৈতিক) উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »