শিরোনাম :
ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় ‘অপারেশন মেলানোপ্লাস’-এর আওতায় মাদকের বড় চক্রকে আটক করেছে পুলিশ ইন্দোনেশিয়ার মাদক চোরাচালান মামলায় দ্বিতীয় পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ নেপালে উদ্ধার ও সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক তথ্য দিবে উইস্মা পুত্রা: নাদমা সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু

মালয়েশিয়ায় ১৯ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

কুয়ালালামপুর :  মালয়েশিয়ায় মুসলমানরা আগামী বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি থেকে পবিত্র মাহে রমজানের রোজা পালন শুরু করবেন বলে ঘোষণা দিয়েছেন রুলার্স সিলের কিপার (Keeper of the Rulers’ Seal) সাইয়েদ দানিয়াল সাইয়েদ আহমাদ।

মঙ্গলবার রাতে রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা রেডিও টেলিভিশন মালয়েশিয়া (আরটিএম)-এ সরাসরি সম্প্রচারে হালকা হলুদ রঙের বাজু মেলায়ু পরিহিত অবস্থায় তিনি এই ঘোষণা দেন।

তিনি জানান, মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিমের নির্দেশে এবং মালয়েশিয়ার শাসকগোষ্ঠীর (রুলারস) সম্মতিক্রমে রমজান শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে।

এদিন নতুন চাঁদ দেখা যাওয়ার পর রমজান মাসের সূচনা নিশ্চিত করা হয়।

ইসলামি হিজরি বর্ষপঞ্জির নবম মাস রমজান মুসলমানদের জন্য সবচেয়ে পবিত্র মাস হিসেবে বিবেচিত। এ মাসে মুসলমানরা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা পালন করেন এবং নামাজ, কোরআন তিলাওয়াত, দান-সদকা ও আত্মশুদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেন।

রমজান উপলক্ষে দেশজুড়ে ধর্মীয় কার্যক্রম, তারাবিহ নামাজ, দাতব্য কর্মসূচি ও বিভিন্ন সামাজিক উদ্যোগ গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »