শিরোনাম :
বেসামরিক নাগরিক ও পবিত্র স্থাপনায় হুথিদের হামলার নিন্দা সৌদি আলেম পরিষদের প্যারিসে দাঙ্গার মধ্যে চুরি হলো মেসির স্বাক্ষর করা একাধিক স্মারক বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ৪ সমঝোতা স্মারক ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে যে ৫ ফুটবলার মাদক-জুয়া বরদাশত করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী আলবার্টার বিচ্ছিন্নতার প্রস্তাব প্রত্যাখ্যান, কানাডার সঙ্গেই থাকতে চান ৭৭ শতাংশ ভোটার আজ থেকে টানা পাঁচদিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

মালয়েশিয়ায় বাংলাদেশ যেতে না পারা কর্মীদের বিষয়ে যা বললেন রাষ্ট্রদূত

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বুধবার, ৫ জুন, ২০২৪

ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মোহাম্মদ হাশিম জানিয়েছেন, বাংলাদেশ থেকে কর্মী নেয়ার ক্ষেত্রে আর কোনো সময় বাড়াবে না দেশটির সরকার।

বুধবার (৫ জুন) মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মোহাম্মদ হাশিম এ তথ্য জানান।

এর আগে বুধবার (২৯ মে) রাজধানীর একটি হোটেলে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডিকাব) সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বলেন, কর্মীদের ৩১ মের মধ্যেই মালয়েশিয়ায় যেতে হবে। এরপর আর সময় বাড়ানো হবে না। আর এটা শুধু বাংলাদেশের জন্যই নয়, বাংলাদেশসহ আরও ১৫টি দেশেও মেয়াদ বাড়ছে না।

অপর এক প্রশ্নের উত্তরে মালয়েশিয়ার হাইকমিশনার জানান, শ্রম বাজারকে কেন্দ্র করে যে সিন্ডিকেটের কথা বলা হচ্ছে, তা বাংলাদেশ মালয়েশিয়ার সরকারের নিয়ন্ত্রণের বাইরে। শ্রমবাজার ঘিরে গত বছর মালয়েশিয়ার দূতাবাসের এক কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছিল। যারা শ্রম বাজারের দুর্নীতির সঙ্গে জড়িতদের শাস্তি দেয়ার চেষ্টা করছে মালয়েশিয়া।

মালয়েশিয়ার হাইকমিশনার জানান, মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের পড়াশোনার ভালো সুযোগ রয়েছে। একই সঙ্গে মালয়েশিয়া মেডিকেল ট্যুরিজম গড়ে তুলেছে। বাংলাদেশের লোকেরা মালয়েশিয়ায় কম খরচে আন্তর্জাতিক মানের চিকিৎসা নিতে পারে। আমরা চিকিৎসার জন্য বাংলাদেশিদের স্বাগত জানাই।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Theme Dwonload From ThemesBazar.Com
Translate »