শিরোনাম :
বেসামরিক নাগরিক ও পবিত্র স্থাপনায় হুথিদের হামলার নিন্দা সৌদি আলেম পরিষদের প্যারিসে দাঙ্গার মধ্যে চুরি হলো মেসির স্বাক্ষর করা একাধিক স্মারক বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ৪ সমঝোতা স্মারক ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে যে ৫ ফুটবলার মাদক-জুয়া বরদাশত করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী আলবার্টার বিচ্ছিন্নতার প্রস্তাব প্রত্যাখ্যান, কানাডার সঙ্গেই থাকতে চান ৭৭ শতাংশ ভোটার আজ থেকে টানা পাঁচদিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

মালয়েশিয়ায় প্রবাসীদের জন্য পতিতালয় খোলার অনুমতি দেবে না: যোগাযোগ মন্ত্রী

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪

মালয়েশিয়ার কমিউনিকেশনস অ্যান্ড মাল্টিমিডিয়া কমিশনের সেলুলার সার্ভিস কোয়ালিটি টেস্টের এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের কাছে যোগাযোগ মন্ত্রী ফাহমি ফাদজিল বলেছেন, কখনই পতিতালয় খোলার অনুমতি দেবে না মালয়েশিয়া সরকার কারণ এটি শরিয়া আইন বিরোধী। শরিয়া আইন অনুযায়ী পতিতালয় খুলতে দেওয়ার কোন সুযোগ নাই। যে কোন কিছু করতে হলে দেশের বিদ্যমান আইন অনুযায়ী করতে হবে।

মালয়েশিয়ার অভিনেতা দাতুক রোস্যাম নর পতিতালয় খোলার প্রস্তাব দিয়ে বলেছিলেন, মালয়েশিয়াতে বিপুল পরিমান বিদেশী পুরুষ থাকে যাদের বেশির ভাগের স্ত্রীকে তাদের নিজে দেশে থাকার করে নিজের কাছে থাকে না। সেইসব পুরুষদের সুবিধার জন্য সরকার অনুমতিতে পতিতালয় খোলা উচিত।

এই বিষয়ে যোগাযোগ মন্ত্রী ফাহমি প্রধানমন্ত্রীর দফতরের মন্ত্রী (ধর্ম বিষয়ক) ডক্টর মোহাম্মদ নাঈম মোখতার এর সাথে একমত পোষণ করে বলেন পতিতালয় খোলার প্রস্তাবটি দেওয়ানি ও শরীয়াহ আইন উভয়ের সাথে সাংঘর্ষিক। আমি মনে করি ধর্মমন্ত্রীর বক্তব্য আমাদের সকলের আন্তরিক আত্ম-প্রতিফলনের আহ্বান।

প্রধানমন্ত্রীর দফতরের মন্ত্রী (ধর্ম বিষয়ক) ডক্টর মোহাম্মদ নাঈম মোখতার বলেছেন রোস্যাম নর এর প্রস্তাবটি স্পষ্টতই ইসলামী শিক্ষা এবং মাকাসিদ আল-শরিয়াহর নীতির বিরুদ্ধে।

প্রধানমন্ত্রীর দফতরের মন্ত্রী আরও উল্ল্যেখ করে বলেন, সিরিয়া ক্রিমিনাল অফেন্সেস (ফেডারেল টেরিটরি) অ্যাক্ট ১৯৯৭(অ্যাক্ট ৫৫৯) এর অধীনে পতিতাবৃত্তি সম্পর্কিত বেশ কয়েকটি বিধান রয়েছে, যার মধ্যে রয়েছে পতিতাবৃত্তি সম্পর্কিত উপধারা ২১, যা পতিতাবৃত্তি সম্পর্কিত; ধারা ২২,(যেসব ব্যক্তিরা একজন মহিলা এবং একজন পুরুষের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্কের মধ্যস্থতাকারী হিসাবে কাজ করে যা শরীয়াহ আইনের পরিপন্থী)। শরিয়াহ ফৌজদারি অপরাধ (ফেডারেল টেরিটরি) আইন ১৯৯৭ আইন ৫৫৯-এর ধারা ৩৫-এর অধীনে নির্ধারিত যে কোনও পাপ কাজ করার জন্য অন্যদের সংগঠিত করে, উত্সাহিত করে বা প্রচার করে তার জন্য শাস্তি নির্ধারণ ৷

প্রধানমন্ত্রীর দফতরের মন্ত্রী মোহাম্মদ নাঈম এক বিবৃতিতে বলেছেন,সমাজের প্রতিটি সেক্টরের থেকে এই ধরণের অপকর্মের প্রস্তাবের বিরোধিতা করা উচিত। মালয়েশিয়ায় পতিতাবৃত্তি খোলার প্রস্তাব বিতর্কের জন্ম দিয়েছে। জনসাধারণকে এমন কোন বিবৃতি না দেওয়ার পরামর্শ দিয়েছেন যা ইসলামের শিক্ষার পরিপন্থী ও জনসাধারণের মধ্যে বিতর্ক সৃষ্টি করতে পারে।

 

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Theme Dwonload From ThemesBazar.Com
Translate »