শিরোনাম :
কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ

মালয়েশিয়ায় প্রতারিত অভিবাসী শ্রমিকদের দুর্দশা লাগবে স্বাধীন কমিশন গঠনের আহ্বান

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
মালয়েশিয়ায় প্রতারিত অভিবাসী বাংলাদেশি শ্রমিকদের দুর্দশার চিত্র। ছবি: সংগৃহীত।
মালয়েশিয়ায় প্রতারিত অভিবাসী বাংলাদেশি শ্রমিকদের দুর্দশার চিত্র। ছবি: সংগৃহীত।

মালয়েশিয়ায় প্রতারিত অভিবাসী শ্রমিকদের দুর্দশা লাগবে স্বাধীন কমিশন গঠনের আহ্বান জানিয়েছে একটি অভিবাসী শ্রমিক অধিকার সংগঠন । সংগঠনটি বলছে, কীভাবে ভুয়া নিয়োগকর্তারা বিপুল সংখ্যক অভিবাসী কর্মীদের নিয়োগের অনুমতি পেয়েছে তা মালয়েশিয়া সরকারকে তদন্ত করতে হবে ।

এক বিবৃতিতে, তেনাগানিতা (এন জি ও) বলছে, এই কর্মীদের নিয়োগের অনুমতি দেয়ার ক্ষেত্রে যথাযথ ভাবে যাচাই বাছাই করা হয়েছে কিনা তাও স্বাধীন কমিশনের খতিয়ে দেখা উচিত।

বুধবার দেশটির ফ্রি মালয়েশিয়া টুডেকে তেনাগানিতা (এন জি ও) পরিচালক জোসেফ পল মালিয়ামাউভ এক সাক্ষাতকারে বলেন, আজ ১লা মে – শ্রম দিবসের এই দিনে হাজার হাজার অভিবাসী শ্রমিকদের দুর্দশার দিকে দৃষ্টি আকর্ষণ করেন তিনি । তিনি বলেন যেই সকল বিদেশী শ্রমিক (বাংলাদেশী ) বৈধ ভিসা (কলিং ভিসা ) নিয়ে মালয়েশিয়ায় এসেছিলেন, এখন কেন তারা কেন কর্মহীন ? বিষয়টি তদন্ত করে দেখা দরকার।
মালিয়ামাউভ আরো বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী কেন তারা কাজ পাচ্ছেনা ? কেন তাদেরকে কাজের জন্য মাসের পরে মাস অপেক্ষা করতে হবে ?

তিনি বলেন , শ্রমিকদের হোস্টেলে আটকে রাখা হয়েছে এবং চাহিদা অনুযায়ী খাবার দেয়া হচ্ছেনা। অনেকে বাংলাদেশী শ্রমিক নিয়োগকর্তা কোম্পানির বন্ধি জীবন থেকে রক্ষা পেতে হোস্টেল থেকে পালিয়ে যাচ্ছে ।
এই সকল পালিয়ে যাওয়া শ্রমিকরা বৈধ ভিসা (কলিং ভিসা ) নিয়ে মালয়েশিয়া প্রবেশ করলেও নিয়োগকর্তা কোম্পানি কাজ না দিয়ে বন্ধি করে রাখাই সে’খান থেকে পালিয়ে গিয়ে তারা অনিয়মিত বা অবৈধ হয়ে যাচ্ছে ।

এটি যে মানবব পাচার , বা এই সকল বিদেশী শ্রমিকরা যে মানব পাচারের শিকার নয় ! তার দায় ভার কি সংশ্লিষ্ট দপ্তরের এড়ানোর কোনো সুজুক আছে ?

উদ্বত পরিস্থিতি কি এটি নির্দেশ করে না যে শ্রমিকরা ভুক্তভোগী ? বরং নিগকর্তা কোম্পানি গুলো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যার তাদেরকে আটক করছে , এবং তাদেরকেই দোষী সাব্যস্ত করছে ।

এই অভিবাসীরা কীভাবে ভিসাহীন অবৈধ-বা অনিমিত হয়েছে তা খুঁজে বের করার জন্য সরকার কোন আগ্রহ বা প্রচেষ্টা দেখায় না , নিয়োগকর্তা কোম্পানির অবহেলায় যারা অবৈধ-বা অনিমিত হয়েছে তাদের জন্য কোনও আর্থিক ক্ষতিপূরণ বা প্রতিকারের ব্যবস্থাও নেই।

সত্যিকারের মর্মান্তিক বিষয় হল এই সমস্ত বাংলাদেশী অভিবাসী শ্রমিকরা রিক্রুটিং এজেন্টদের কমপক্ষে ২৫০০০ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত বাংলাদেশী টাকায় প্রায় ৫০০০০০ টাকা দিয়ে মালয়েশিয়া এসেছে ,ভুক্তভুগি কর্মীরা বলেন, তারা ভিটে বাড়ি বিক্রি করে , অতিরিক্ত সুদের হারে ধার করে রিক্রুটিং এজেন্টদের টাকা দিয়েছে ।

একদিকে যেমন মালয়েশিয়ায় কর্মহীন অন্য দিকে তাদের ঋণের বোঝা নিয়ে উদ্বিগ্ন তারা। যার ফলে মানুষিক প্রচন্ড চাপ এতটাই যে কেউ কেউ মানসিক চাপে মারা গেছে বা আত্মহত্যাও পর্যন্ত করেছে।

মালিয়ামাউভ বলেছেন, সরকারের উচিত এইসব অভিবাসী শ্রমিকদের সমস্যার মূল কারণ খুঁজে সে গুলো সমাধান করা।

 

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »