শিরোনাম :
ভাড়াটে বাবা’ চক্রের মাধ্যমে নাগরিকত্ব জালিয়াতি: থাইল্যান্ডে ৪৬টি গ্রেপ্তারি পরোয়ানা জারি ২০২৭ সাল থেকে ধাপে ধাপে স্বয়ংক্রিয় জ্বালানি সমন্বয় ব্যবস্থা চালুর পরিকল্পনা: উপপ্রধানমন্ত্রী ফাদিল্লাহ ইউসুফ ব্যালন ডি’অরে কারা জিতলেন কোন পুরস্কার, দেখে নিন এক নজরে পিরোজপুরে মুক্তিযোদ্ধার লাশ দাফনে বাধা দেয়ার ঘটনায় নাহিদ ইসলামের নিন্দা সীতাকুণ্ডে লরি চাপায় নিহত ৫, আহত ৪ রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইরানের নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে মক্কা জোটের বৈঠকের আসল উদ্দেশ্য কী, জানালো সৌদি আরব ইরানে আজ হামলা হচ্ছে না: ট্রাম্প

মালয়েশিয়ায় দুর্নীতি দমনে এআই ও আধুনিক প্রযুক্তির ব্যবহার জোরদার

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

মালয়েশিয়ায় দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক প্রযুক্তির ব্যবহার জোরদার করছে দেশটির দুর্নীতি দমন কমিশন (এমএসিসি)। অর্থ পাচার, ক্ষমতার অপব্যবহার, সরকারি অর্থের অপচয় এবং আন্তসীমান্ত অপরাধের মতো ক্রমেই জটিল হয়ে ওঠা দুর্নীতিসংশ্লিষ্ট অপরাধ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর কৌশল গ্রহণের ওপর জোর দিয়েছে সংস্থাটি।

পুত্রজায়ায় দুর্নীতিবিরোধী উপদেষ্টা বোর্ডের দ্বিতীয় সভায় এমএসিসির প্রধান কমিশনার আবদ হালিম আমান বলেন, গোয়েন্দা তথ্য সংগ্রহ, তদন্ত, ডিজিটাল ফরেনসিক, বিচারিক কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনায় এআই, ডেটা অ্যানালিটিকস ও ডিজিটাল প্রযুক্তির সমন্বিত ব্যবহার নিশ্চিত করা হবে। এতে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় কমিশনের সক্ষমতা আরও বাড়বে।

তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুধু এমএসিসির একার দায়িত্ব নয়। এ জন্য সরকারি মন্ত্রণালয়, বিভিন্ন সংস্থা, বেসরকারি খাত, এনজিও এবং সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।

সভায় উপদেষ্টা বোর্ডের চেয়ারম্যান মোহামাদ সালিম ফাতেহ দিন বলেন, নতুন প্রধান কমিশনারের দীর্ঘ আইন ও বিচার বিভাগের অভিজ্ঞতা এমএসিসির কার্যকারিতা ও বিশ্বাসযোগ্যতা আরও বাড়াবে।

সভার আগে ২০২৫ সালের পরামর্শ ও দুর্নীতি প্রতিরোধ প্যানেলের প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে উপদেষ্টা বোর্ডের কাছে হস্তান্তর করা হয়।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Theme Dwonload From ThemesBazar.Com
Translate »