শিরোনাম :
ACC to seek UAE data on Dubai assets of 73 Bangladeshis ইন্দোনেশিয়ায় মালয়েশীয় সহকারী পাইলট গ্রেফতার: দেশজুড়ে অভিযানে ৬ সহযোগী আটক মালয়েশিয়া এয়ারলাইন্সের ৯৯% কেবিন ক্রু মাদকমুক্ত: পরীক্ষা সম্পন্ন মালয়েশিয়ায় বিমানবন্দর নিরাপত্তায় বড় উদ্যোগ, নতুন নিয়মে কড়াকড়ি : স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার রাজার সাক্ষাৎ মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সাক্ষাৎ ভারতে ৩.৪৫ কেজি হাইড্রোফোনিক ক্যানাবিসসহ মালয়েশীয় নাগরিক গ্রেপ্তার মালয়েশিয়ায় পরিচ্ছন্নতাকর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ, ৩১ ইন্দোনেশীয় আটক President stresses more balanced, mutually beneficial US trade deal Tarique outlines 5-point plan to tackle Bangladesh’s energy crisis

মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

মালয়েশিয়ায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবিতে স্মারকলিপি প্রদান করেছে প্রবাসী বাংলাদেশী ও বিএনপির কর্মীরা। একইসঙ্গে দোষীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা এবং হাইকমিশনের দুর্নীতিগ্রস্থ কর্মকর্তাদের অনতিবিলম্বে প্রত্যাহারসহ ৮ দফা দাবি উত্থাপন করা হয়েছে।

মালয়েশিয়া বিএনপির কর্মীদের পক্ষ থেকে নাসির উদ্দিন নাসির ও মোহাম্মদ মিনহাজ মন্ডলের তত্ত্বাবধানে গতকাল কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশনের দূতালায় প্রধানের নিকট এই স্মারকলিপি প্রদান করা হয়। এতে রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীসহ প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।

এ সময় নেতৃবৃন্দরা দাবি করে বলেন, আরাফাত রহমান কোকোর মৃত্যু স্বাভাবিক মৃত্যু ছিল না, তাকে প্রকল্পিতভাবে হত্যা করা হয়েছে , যা নিয়ে এখনো জনমনে নানা প্রশ্ন ও সন্দেহ রয়ে গেছে। এ রহস্য উদঘাটনে একটি নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানসম্পন্ন তদন্ত কমিটি গঠনের দাবি জানানো হয়।

এদিকে, ৮ দফা দাবির মধ্যে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কথিত ফ্যাস্টি হাসিনার আস্থাভাজনের করা দুর্নীতি মামলার কারিগর এবং দুর্নীতি দমন কমিশনের সাবেক কর্মকর্তা ও বর্তমান কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশনে কর্মরত দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহার করে শাস্তির আওতায় আনা, মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের সেবা, নিরাপত্তা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রশাসনিক কার্যক্রম স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সংস্কার পদক্ষেপ, দুর্নীতিবাজ ও বিদেশী গোয়েন্দা সংস্থার নিকট অর্থের বিনিময় রাষ্ট্রীয় তথ্য পাচারকারী, অদক্ষ ও ফ্যাস্টি হাসিনার আওয়ামী দোসর কূটনৈতিক হাইকমিশনার মঞ্জুরুল করিম, ডেপুটি হাইকমিশনার মোসাম্মত শাহানারা মনিকা, শ্রম বিভাগের প্রথম সচীব সৈয়দ শরীফুল ইসলাম সহ সকল দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের হাইকমিশন থেকে প্রত্যাহার, শ্রমবাজারকে সিন্ডিকেট ও দালালমুক্ত করে দুর্নীতির সঙ্গে জড়িত রিক্রটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া, মালয়েশিয়ায় নারী ও মানব পাচাররোধে কঠোর ব্যবস্থা ও জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা, জেলখানা আটক প্রবাসী বাংলাদেশীদের মানবিক বিবেচনায় দেশে ফেরতের ব্যবস্থা করা, মালয়েশিয়ান সরকারের সঙ্গে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের মাধ্যমে অবৈধদের বৈধতার সুযোগ সৃষ্টি করাসহ ৮দফা দাবি স্মারকলিপিতে উল্লেখ করেন।

স্মারকলিপি প্রদান কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। এ সময় স্মারক লিপি প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিনহাজ্ব মন্ডল, মালয়েশিয়া শ্রমিক দলের সভাপতি মোঃ রাজু ইমন আলী হানিফ, মোঃ ফারুক হোসেন, মোঃ মেহেদি হাসান, মোঃ আজিম হোসেন , মোঃ তনু সর্দার, মোঃ খোকন মিয়া , মোঃ সোহেল খন্দকার, মোঃ আব্দুর রহিম , মোঃ শামিম উল্লাহসহ অনেকে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »