মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের জন্য ২৫টি রিক্রুটিং এজেন্সি ও ৪৬টি অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ করেছে মালয়েশিয়ার বিদেশি কর্মী নিয়োগের অনলাইন প্ল্যাটফর্ম ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম (এফডব্লিউসিএমএস)।
শুক্রবার (২১ আগস্ট) এফডব্লিউসিএমএসের পোর্টালে বাংলাদেশের ২৫টি রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশ করা হয়। একই সঙ্গে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ৪৬টি অনুমোদিত মেডিকেল সেন্টারের নামও দেওয়া হয়েছে।
তবে এসব এজেন্সির মাধ্যমে ঠিক কবে থেকে এবং কী প্রক্রিয়ায় বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় পাঠানো হবে, সে বিষয়ে এখনো মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে যৌথভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি।
তবে এফডব্লিউসিএমএস পোর্টালে তালিকা প্রকাশের ঘটনায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়া আবার শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রার একাংশের নেতারা অবশ্য সব বৈধ রিক্রুটিং এজেন্সির জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত রাখার দাবি জানিয়ে আসছেন। তাদের প্রশ্ন, ২৫টি এজেন্সি কীভাবে বাছাই করা হয়েছে এবং তাদের মাধ্যমে কর্মী পাঠানোর প্রক্রিয়া ও সময়সূচি কী, তা এখনো পরিষ্কার নয়। ফলে নতুন করে কোনো ‘সিন্ডিকেট’ তৈরি হওয়ার আশঙ্কাও করছেন তারা।
অনুমোদিত ২৫টি রিক্রুটিং এজেন্সি হলো—
১. বাংলাদেশ ওয়ান ওভারসিজ লিমিটেড
২. বেঙ্গল হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট
৩. জেনারেল ট্রেডিং কোম্পানি
৪. মেসার্স ইউনাইটেড গালফ সার্ভিসেস
৫. আন্নেসা এয়ার ইন্টারন্যাশনাল
৬. আত-তাকওয়া ওভারসিজ লিমিটেড
৭. আর্থ-স্মার্ট বাংলাদেশ লিমিটেড
৮. খান জাহান আলী ওভারসিজ
৯. মেসার্স আল-শুপ্ত ওভারসিজ
১০. মাদারল্যান্ড ওভারসিজ লিমিটেড
১১. রিফা ইন্টারন্যাশনাল
১২. ভেলি ট্রেড ইন্টারন্যাশনাল
১৩. এ-প্লাস ইন্টারন্যাশনাল
১৪. আল-বায়াত ওভারসিজ
১৫. ভালুকা ওভারসিজ
১৬. ব্রাদার্স ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিং লিমিটেড
১৭. চাঁদপুর ইন্টারন্যাশনাল
১৮. কান্ট্রি এমপ্লয়মেন্ট এজেন্সি
১৯. গুডনেস সার্ভিসেস লিমিটেড
২০. জুয়েল রিংকু এন্টারপ্রাইজ
২১. মেসার্স সাতক্ষীরা ইন্টারন্যাশনাল
২২. ম্যানগ্রোভ ক্যারিয়ার লিংক
২৩. নেইবার অ্যাসোসিয়েটস লিমিটেড
২৪. তানিয়া ট্রেড ইন্টারন্যাশনাল
২৫. দ্য অ্যাঙ্কর কেয়ার গ্লোবাল মাইগ্রেশন
ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের ৪৬টি অনুমোদিত মেডিকেল সেন্টার—
ক্যাথার্সিস মেডিকেল সেন্টার লিমিটেড, রাজধানী ডিজিটাল মেডিকেল সার্ভিসেস লিমিটেড, মেডিসন মেডিকেল সার্ভিসেস লিমিটেড, মেডিনেট মেডিকেল সার্ভিসেস প্রাইভেট লিমিটেড, আল মহা ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড মেডিকেল সার্ভিস, আল হুমায়রা হেলথ সেন্টার লিমিটেড, মীম মেডিকেল সেন্টার, ফেয়ারওয়েজ মেডিকেল সেন্টার, আল-হামাদ মেডিকেল সেন্টার লিমিটেড, গুলশান মেডিকেয়ার, সিলমুন ডায়াগনস্টিক সেন্টার, আল-ঘোফিলি মেডিকেল সেন্টার লিমিটেড, এসকেএন হেলথ সার্ভিসেস, ল্যাব সাইন্স ডায়াগনস্টিক, হিউম্যান ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার, ইউনিক্যাল মেডিকেল সার্ভিসেস, লাইফ ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড, এশিয়া ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার লিমিটেড, পুষ্প ক্লিনিক, গ্লোবাল মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড, জাইন মেডিকেল লিমিটেড, আল্ট্রা কেয়ার হেলথ সেন্টার, অ্যাপেক্স ডায়াগনস্টিক সার্ভিস, গ্রীন ক্রিসেন্ট মেডিকেল ডায়াগনস্টিক, এ. রহমান মেডিকেল সেন্টার, গ্রীন ক্রিসেন্ট মেডিলেব, ভিক্টোরিয়া হেলথকেয়ার লিমিটেড, অরবিটালস মেডিকেল সেন্টার লিমিটেড, ফেমাস স্পেশালাইজড হাসপাতাল, রেইনবো হার্টস মেডিকেল সেন্টার, হাই কেয়ার জেনারেল হাসপাতাল, আল হায়াত মেডিকেল লিমিটেড, আইডিয়াল ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার, নোভা মেডিকেল সেন্টার, আরএক্স মেডিকেল সেন্টার লিমিটেড, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল লিমিটেড, গুলশান ক্লিনিক লিমিটেড, ওয়েলকাম ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার, সান লাইট ডায়াগনস্টিক সেন্টার, লিডিং হেলথ চেক আপ লিমিটেড, ইবনে ওমর মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, ডিজিলেব মেডিকেল সার্ভিসেস লিমিটেড, আল-ফালাহ মেডি-কম ক্লিনিক (প্রাঃ) লিমিটেড, জান্নাহ মেডিকেল সার্ভিসেস, পারফেক্ট মেডিকেয়ার লিমিটেড এবং কিউর অ্যান্ড স্মাইল বাংলাদেশ ফাউন্ডেশন।
মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী পাঠানোর ক্ষেত্রে এর আগেও এজেন্সি বাছাই নিয়ে বিতর্ক হয়েছে। ২০১৫ সালে মালয়েশিয়ার বাছাই করা ১০টি রিক্রুটিং এজেন্সি কর্মী পাঠানোর দায়িত্ব পেয়েছিল। পরে এসব প্রতিষ্ঠান ‘সিন্ডিকেট’ হিসেবে পরিচিতি পায়।
চলতি বছরের জুনে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া সফরের সময় দেশটির শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য আবার খুলে দেওয়ার প্রস্তাব দেন। এরপর মালয়েশিয়ার দেওয়া শর্ত পূরণকারী বাংলাদেশের ৪২৩টি রিক্রুটিং এজেন্সির তালিকা দেশটির কাছে পাঠায় বাংলাদেশ সরকার। সেই তালিকা থেকে এখন ২৫টি এজেন্সির নাম প্রকাশ করা হয়েছে।
অতীতে মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের মাধ্যমে নিয়ন্ত্রিত হওয়ার অভিযোগ রয়েছে। কর্মীদের কাছ থেকে অতিরিক্ত অভিবাসন ব্যয়ের নামে বিপুল অর্থ নেওয়ার অভিযোগও উঠেছিল। এ কারণে এবার স্বচ্ছ প্রক্রিয়ায় এবং সব বৈধ রিক্রুটিং এজেন্সির অংশগ্রহণের সুযোগ রেখে কর্মী পাঠানোর দাবি জানাচ্ছেন জনশক্তি রপ্তানিকারকদের একাংশ।