মানব পাচারের সাথে সম্পৃক্ততার সন্দেহে মালয়েশিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত ৬ জন কর্মকর্তাকে রাষ্ট্রীয় নিরাপত্তা অপরাধ বিশেষ আইনে আটক করছে মালয়েশিয়ার গোয়েন্দাসংস্থা ।
বিভিন্ন গোপন তথ্যের ভিত্তিতে কুয়ালালামপুরের আশপাশের এলাকা থেকে মানব পাচার বিরোধী অভিযানে বাংলাদেশ, পাকিস্তানি এজেন্ট সহ ১৩ জনকে আটক করেছে মালয়েশিয়ার গোয়েন্দাসংস্থা । তদন্তের স্বার্থে আটকৃত কারো নাম পরিচয় প্রকাশ করেনি ।
নাম প্রকাশে অনিচ্ছুক মালয়েশিয়ার গোয়েন্দাসংস্থার এক কর্মকর্তা বলেন, দীর্ঘদিন ধরে মানব পাচার চক্রটি আন্তর্জাতিক বিমানবন্দরকে মানব পাচারের রাস্তা হিসেবে ব্যবহার করে আসছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সক্রিয় মানব পাচার চক্রের কিছু সদস্যকে আটক করতে সক্ষম হয় মালয়েশিয়ার গোয়েন্দাসংস্থা ।
এই কর্মকর্তা আরো বলেন, পাচার কারি এই চক্রের সাথে সম্পৃক্ততা সন্দেহে বিমানবন্দরের ৬ জন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য রাষ্ট্রীয় নিরাপত্তা অপরাধ বিশেষ আইনে আটক করা হয়। আটক কৃতদের প্রাথমিক ভাবে ২৮ দিন, এবং তদন্তের অগ্রগতি অনুযায়ী পরবর্তীতে আরো ২৮ দিন, সর্বমোট ৫৬ দিনের রিমান্ডে রাখা হতে পারে ।
তিনি আরো বলেন,চক্রটির উপর আমাদের গোয়েন্দা নজরদারি চলেছে অনেক দিন ধরে। তারই ধারবাহিকতায় এদেরকে আটক করা হয়েছে।
মালয়েশিয়ার গোয়েন্দাসংস্থা মানব পাচার কারীদের বিরুদ্ধে জিরোটলারেন্স নীতি মেনে চলছে। আমাদের এই অভিযান আরো জোরালো ভাবে চলবে। মানব পাচারকারী চক্রের সাথে সম্পৃক্ত যেই হোক না কেন কাউকে সামান্য ছাড় দেয়া হবে না বলে জানান গোয়েন্দা কর্মকর্তা ।