শিরোনাম :
বিদ্যুৎ-গ্যাসসহ শিল্পের সংকট দূর করতে সংশ্লিষ্টদের নির্দেশ প্রধানমন্ত্রীর জাপানের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব জোরদারে গুরুত্ব আনোয়ার ইব্রাহিমের MACC, Petronas Reaffirm Partnership to Strengthen Integrity, Fight Corruption SNT Group Malaysia Donates 120 Laptops to Children of PERKEP Members পুলিশ পরিবারের সন্তানদের জন্য মালয়েশিয়ায় ১২০ ল্যাপটপ দিল এসএনটি গ্রুপ Malaysia’s 2027 Budget to Prioritise Inclusive Growth, People’s Well-being: Anwar ২০২৭ সালের বাজেটের সুফল মানুষের জীবনমান উন্নয়নে নিশ্চিত করতে হবে: আনোয়ার ইব্রাহিম হরমুজ প্রণালি নিয়ে ইরানকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি, আলোচনা চললেও বাড়ছে উত্তেজনা বিজিএমইএর দাবির পর দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ তারেক রহমানের মালয়েশিয়ায় জোরপূর্বক শ্রমে বাধ্য করার অভিযোগে শ্রীলঙ্কান নিয়োগকর্তা গ্রেপ্তার

মাগুরা-১ আসনে বিপুল ভোটে নির্বাচিত সাকিব

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় সারা দেশে একযোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এই কার্যক্রম। এরপর শুরু হয় ভোট গণনার কাজ।

জানা গেছে, মাগুরা-১ আসনের ১৫১টি কেন্দ্রের মধ্যে ১০১টি কেন্দ্র থেকে ১ লাখ ১৯ হাজার ২০৮টি ভোট পেয়েছেন সাকিব। সাকিবের নিকটতম প্রার্থী বাংলাদেশ কংগ্রেস থেকে ডাব মার্কায় অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন পেয়েছেন ৪ হাজার ১২৮টি ভোট। হিসাব অনুযায়ী, বাকি কেন্দ্রগুলোতে আর কোনো ভোট না পেলেও হারার সম্ভাবনা নেই সাকিবের।

মাগুরা-১ আসনে নৌকার প্রার্থী সাকিব আল হাসানসহ ডাব, লাঙ্গল, টেলিভিশন ও সোনালী আশ প্রতীকের মোট পাঁচজন প্রার্থী রয়েছেন। এই আসনে ১৫২টি ভোটকেন্দ্রে ৪ লাখ ৪৮৫ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৮৬২ জন এবং নারী ভোটার ১ লাখ ৯৯ হাজার ৬২১ জন।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »