কুয়ালালামপুর: মদিনার মসজিদে নববীর ইমাম শায়খ ড. সালাহ আল-বুদাইর বৃহস্পতিবার মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী ড. আহমাদ জাহিদ হামিদির সঙ্গে বৈঠক করেছেন। এ বৈঠকটি সৌদি আরবের ইসলামিক বিষয়ক, দাওয়াহ ও দিকনির্দেশনা মন্ত্রণালয়ের আয়োজিত দুই পবিত্র মসজিদের ইমামদের সফর কর্মসূচি এর অংশ হিসেবে অনুষ্ঠিত হয়।
বৈঠকে ড. হামিদি ইসলামের সেবা ও বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণে সৌদি আরবের অব্যাহত প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি বিশেষভাবে হজ ও ওমরাহ পালনে বিশ্বব্যাপী মুসলিমদের জন্য সৌদি নেতৃত্বের সহযোগিতা ও সুবিধা প্রদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শায়খ আল-বুদাইর পুনরায় উল্লেখ করেন যে, সৌদি আরব বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক জোরদারে, মধ্যপন্থা ও ভারসাম্যের শিক্ষা প্রচারে এবং ইসলামের ইতিবাচক ভাবমূর্তি বিশ্বে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ।
উভয় পক্ষই ধর্মীয়, শিক্ষাগত ও সাংস্কৃতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন, যা মুসলিম উম্মাহর ঐক্য ও উন্নয়নে সহায়ক হবে।