শিরোনাম :
অনলাইন প্রতারণা রোধে বিশেষ কমিটির সিদ্ধান্ত শিগগিরই মন্ত্রিসভায় : ফাহমি ফাদজিল মেডিকেল ডিভাইস অনুমোদনে আসিয়ানের ঐতিহাসিক উদ্যোগ, সমন্বয় করবে মালয়েশিয়া ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় ‘অপারেশন মেলানোপ্লাস’-এর আওতায় মাদকের বড় চক্রকে আটক করেছে পুলিশ ইন্দোনেশিয়ার মাদক চোরাচালান মামলায় দ্বিতীয় পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ নেপালে উদ্ধার ও সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক তথ্য দিবে উইস্মা পুত্রা: নাদমা সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের

ভ্রমণকারীদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্তের ঘোষণা দিল সৌদি আরব

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
সৌদি আরবের নিরাপত্তা বাহিনী, ছবি: সংগৃহীত
সৌদি আরবের নিরাপত্তা বাহিনী, ছবি: সংগৃহীত

পবিত্র হজকে সামনে রেখে যাবতীয় কার্যক্রম এগিয়ে নিচ্ছে সৌদি আরব। এ অবস্থায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, যেসব প্রবাসীদের ভিসার মেয়াদ শেষ হয়েছে, তারা দ্রুত সৌদি আরব না ছাড়লে কঠোর বিচারের মুখোমুখি হতে হবে। খবর আরব নিউজ

সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, এক্স পোস্টে মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, নির্দেশনা না মানলে অভিযুক্ত ব্যক্তিকে ৫০ হাজার রিয়াল (১৩ হাজার মার্কিন ডলার) জরিমানা এবং ছয় মাসের কারাদণ্ড অথবা সৌদি আরব থেকে বহিষ্কার করা হবে।

সৌদি সরকার তাদের বাসিন্দা এবং নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে যে, তাদের অতিথি হিসেবে যারা সৌদি আরবে ভ্রমণ এবং ওমরা করতে এসেছে তারা যেন এই নির্দেশনা মেনে চলেন।

মন্ত্রণালয় এক্স পোস্টে আরও জানিয়েছে, হজ ভিসা ব্যতীত অন্য কোনো ভিসায় এবার হজ করা যাবে না।

মন্ত্রণালয়ের এমন নির্দেশনাকে স্বাগত জানিয়েছেন রিয়াদের আইনজীবী ওসামা ঘানেম আলওবায়দি। আরব নিউজকে তিনি বলেন, এটি একটি ‘গুরুত্বপূর্ণ’ সিদ্ধান্ত। কারণ ভ্রমণকারীরা আইন মেনে চলছে কিনা, তা নিশ্চিত করবে।

তিনি আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এ ধরনের পদক্ষেপের ফলে হজে আগত ব্যক্তিদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করবে।

চলতি মাসের শুরুতেই সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় হজ ও উমরাহ সংস্থা ও প্রতিষ্ঠানগুলোকে দেশের আইন ও বিধিনিষেধ মেনে চলার বিষয়ে সতর্ক করে।

মন্ত্রণালয় জানায়, যারা নির্ধারিত সময়ের মধ্যে সৌদি আরব ছাড়েনি—এমন ব্যক্তিদের বিরুদ্ধে রিপোর্ট দিতে দেরি করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা সংস্থাকে সর্বোচ্চ ১ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »