শিরোনাম :
ACC to seek UAE data on Dubai assets of 73 Bangladeshis ইন্দোনেশিয়ায় মালয়েশীয় সহকারী পাইলট গ্রেফতার: দেশজুড়ে অভিযানে ৬ সহযোগী আটক মালয়েশিয়া এয়ারলাইন্সের ৯৯% কেবিন ক্রু মাদকমুক্ত: পরীক্ষা সম্পন্ন মালয়েশিয়ায় বিমানবন্দর নিরাপত্তায় বড় উদ্যোগ, নতুন নিয়মে কড়াকড়ি : স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার রাজার সাক্ষাৎ মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সাক্ষাৎ ভারতে ৩.৪৫ কেজি হাইড্রোফোনিক ক্যানাবিসসহ মালয়েশীয় নাগরিক গ্রেপ্তার মালয়েশিয়ায় পরিচ্ছন্নতাকর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ, ৩১ ইন্দোনেশীয় আটক President stresses more balanced, mutually beneficial US trade deal Tarique outlines 5-point plan to tackle Bangladesh’s energy crisis

ভোলার সাত উপজেলায় পাঠানো হচ্ছে নির্বাচনি সরঞ্জাম

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোলার সাত উপজেলায় পাঠানো হচ্ছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালেট পেপার। রোববার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সদর মডেল থানা সংলগ্ন ট্রেজারি থেকে নির্বাচনে ব্যবহৃত ভিন্ন সরঞ্জামাদি পাঠানো হয়।

জেলা নির্বাচন অফিসের তথ্য মতে, জেলার সাত উপজেলার চারটি আসনে নারী, পুরুষ ও তৃতীয় লিঙ্গের মোট ১৬ লাখ ৭২ হাজার ৯৫৮ জন ভোটার রয়েছে। এর মধ্যে ভোলা সদর উপজেলায় ৪ লাখ ২ হাজার ৮৬৬, দৌলতখান ১ লাখ ৬৪ হাজার ৩৭২, বোরহানউদ্দিন ২ লাখ ২৬ হাজার ৯১১,  লালমেহন ২ লাখ ৭২ হাজার ৭২২, তজুমদ্দিন ১ লাখ ৭ হাজার ৮৪৭,  চরফ্যাশন ৪ লাখ ৩০ হাজার ৪৫৭, মনপুরা ৬৭ হাজার ৭৮২ জন ভোটার রয়েছে। এ সকল ভোটারদের জন্য জাতীয় নির্বাচন ও গণভোট দুটোতে ব্যালেট পেপার পাঠানো হয়েছে ৩৩ লাখ ৪৫ হাজার ৯১৬ টি।

এদিকে, বেলা সাড়ে ১১টা থেকে শুরু হয় জাতীয় নির্বাচন ও গণভোটের ব্যালট পেপার পাঠানোর কার্যক্রম। জেলার নির্বাচন অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নৌবাহিনী ও পুলিশের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ব্যালেট পেপারসহ নির্বাচনি বিভিন্ন ধরনের সরঞ্জামাদি কার্যক্রম শুরু হয়। প্রতিটি উপজেলায় কভারভ্যান এর মাধ্যমে প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পাঠানো হয় এ ব্যালট পেপার।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »