শিরোনাম :
দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০ ACC to seek UAE data on Dubai assets of 73 Bangladeshis

ভূমিধসে আটকে পড়া ৪১ শ্রমিক

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩

এখনো উদ্ধার করা যায়নি ভারতের উত্তরখন্ডের নির্মাণাধীন সিলকিয়ারা বেন্ড-বারকোট টানেলে ভূমিধসে আটকে পড়া ৪১ শ্রমিককে। নবম দিনের মতো উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত, শ্রমিকদের উদ্ধারে নতুন আরেকটি খাদ খননের চেষ্টা চলছে। ভারতীয় গণমাধ্যম জানায়, আটকে পড়া শ্রমিকরা সেখানে কিছুটা আলো পাচ্ছেন। এ ছাড়া পাইপে করে তাদের জন্য অক্সিজেন ও শুকনো খাবার পাঠানো হচ্ছে। এর ভেতর অন্তত ৩ শ্রমিক আমাশয় আক্রান্ত হয়েছেন বলেও জানা গেছে।

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ভাস্কর খুলবে জানান, আটকা পড়া শ্রমিকদের কাছে রান্না করা খাবার পাঠানোর পাশাপাশি টেলিফোনে সংযোগ স্থাপন করার চেষ্টা করা হচ্ছে। এ ছাড়া কর্মকর্তারা আরও জানিয়েছেন, অপটিক্যাল ফাইবার কানেকশন স্থাপনের কথা চিন্তা করা হচ্ছে। এর মাধ্যমে ক্যামেরা বা ফোনের মাধ্যমে আটকে পড়া ব্যক্তিরা পরিবারের সঙ্গে কথা বলতে পারবেন।

এর আগে, ১২ নভেম্বর ভারতের উত্তরাখন্ডে নির্মাণাধীন একটি টানেল ধসে পড়ে। উত্তরাখন্ডের উত্তরকাশী জেলায় ব্রহ্মকাল-যমুনোত্রী হাইওয়ের ধারে সাড়ে ৪ কিলোমিটার লম্বা সুড়ঙ্গ তৈরি হচ্ছে। গতকাল রোববার সেই সুড়ঙ্গের দেড়শ মিটার অংশ ভেঙে পড়ে।

সেখানে অন্তত ৪১ শ্রমিক ছিলেন। তারা সবাই ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন। দুর্ঘটনার কারণ জানা যায়নি। খবর পেয়েই উত্তরকাশীর পুলিশ সুপার অর্পণ যদুবংশী ঘটনাস্থলে পৌঁছান। শুরু হয় উদ্ধারকাজ। আটকে পরা শ্রমিকদের কাছে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। দ্রুত তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে বলে তিনি জানান।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »