শিরোনাম :
বেসামরিক নাগরিক ও পবিত্র স্থাপনায় হুথিদের হামলার নিন্দা সৌদি আলেম পরিষদের প্যারিসে দাঙ্গার মধ্যে চুরি হলো মেসির স্বাক্ষর করা একাধিক স্মারক বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ৪ সমঝোতা স্মারক ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে যে ৫ ফুটবলার মাদক-জুয়া বরদাশত করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী আলবার্টার বিচ্ছিন্নতার প্রস্তাব প্রত্যাখ্যান, কানাডার সঙ্গেই থাকতে চান ৭৭ শতাংশ ভোটার আজ থেকে টানা পাঁচদিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

ভিসা পেয়েও মালয়েশিয়া যেতে না পারা সবাই ক্ষতিপূরণ পাবে : প্রতিমন্ত্রী

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বুধবার, ৫ জুন, ২০২৪

ভিসা পেয়েও মালয়েশিয়া যেতে না পারা ক্ষতিগ্রস্তদের নাম তালিকায় আসলে তারা সবাই ক্ষতিপূরণ পাবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

বুধবার (৫ জুন) সকালে প্রবাসী কল্যাণ ভবনে মন্ত্রণালয়ের এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন।

নির্ধারিত ১০০ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে এফডব্লিউ সিএমএস প্রক্রিয়ায় বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়া প্রবেশের সবশেষ সময়সীমা বেঁধে দেওয়া হয় ৩১ মে। এর ফলে বাংলাদেশি কর্মীদের ৩১ মের মধ্যে দেশটিতে প্রবেশের হিড়িক পড়েছে। শেষ মুহূর্তে কয়েকটি বিশেষ ফ্লাইট আয়োজন করেও এ বিপুলসংখ্যক ভিসাপ্রাপ্ত কর্মীদের পাঠানো যায়নি।

প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, আমারা আপিল করেছি যাদের ভিসা আছে তাদের মালয়েশিয়া যাবার ব্যবস্থা করার জন্যে।

তদন্ত চলছে, কাদের দ্বারা এই সমস্যা হচ্ছে আমরা খুঁজে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। সাত দিনের ভেতর রিপোর্ট দেয়া হবে। যাদের বিএমটিএ আছে কিংবা ইভিসা আছে তাদের পাঠানোর ব্যবস্থা করা হবে।

যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তালিকায় নাম আসলে সবাই ক্ষতিপূরণ পাবে। এছাড়াও বায়রা যে পাঁচ তালিকা বলেছে তা বায়রার কোন তথ্যের ভিত্তিতে পাঁচ হাজার বলছে সেটি নিয়ে তারা বিস্তারিত বলবে। মন্ত্রণালয় এর হিসেবে সেটি ১৭ হাজার।

মালয়েশিয়ার রাষ্ট্রদূত হাজনাহ মোহাম্মদ হাশিম বলেন, বাংলাদেশের কর্মীদের এই ভোগান্তি সম্পর্কে কুয়ালামপুর ওয়াকিবহাল। তবে মে ৩১ পর্যন্তই শেষ দিন নির্ধারিত থাকায় বর্তমানে সেটি পরিবর্তন করা সম্ভব নয়।

এছাড়া বায়রার নির্ধারিত সময়ের পরে কর্মীদের ভিসা দেয়ার অভিযোগকে মিথ্যা বললেন ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ান হাইকমিশনার। এ ধরনের মিথ্যা অভিযোগকে প্রশ্রয় দিবে না মালয়েশিয়া।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Theme Dwonload From ThemesBazar.Com
Translate »