শিরোনাম :
অনলাইন প্রতারণা রোধে বিশেষ কমিটির সিদ্ধান্ত শিগগিরই মন্ত্রিসভায় : ফাহমি ফাদজিল মেডিকেল ডিভাইস অনুমোদনে আসিয়ানের ঐতিহাসিক উদ্যোগ, সমন্বয় করবে মালয়েশিয়া ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় ‘অপারেশন মেলানোপ্লাস’-এর আওতায় মাদকের বড় চক্রকে আটক করেছে পুলিশ ইন্দোনেশিয়ার মাদক চোরাচালান মামলায় দ্বিতীয় পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ নেপালে উদ্ধার ও সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক তথ্য দিবে উইস্মা পুত্রা: নাদমা সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের

ভারতে জম্মু-কাশ্মীরে বন্দুক হামলায় ২৬ পর্যটক নিহত

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

ভরতের জম্মু-কাশ্মীরের পেহেলগামে বন্দুক হামলায় ২৬ জন পর্যটক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অনেকে। আহতদের সামরিক বাহিনীর হেলিকপ্টারে করে সরিয়ে নেয়া হচ্ছে। খবর এনডিটিভি

বন্দুক হামলার পরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সৌদি আরব থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দিয়েছেন এবং যাবতীয় পদক্ষেপ গ্রহণ করতে বলেছেন। মোদির নির্দেশ পাওয়ার পরই শ্রীনগর ত্যাগ করেছেন অমিত শাহ।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পেহেলগামের বাইসারান ভ্যালিতে গুলির শব্দ শোনা গেছে। ওই স্থানে পায়ে হেঁটে অথবা ঘোড়ার চড়ে পৌঁছানো যায়। বন্দুকধারী ছদ্মবেশে সেখানে আগে থেকেই ওঁৎ পেতে ছিল বলে ধারণা করা হচ্ছে এবং এটি একটি পরিকল্পিত হামলা হতে পারে।

একটি সূত্র জানিয়েছে, বন্দুক হামলার পর অমিত শাহ তার দিল্লির বাসভবনে জরুরি বৈঠক ডেকেছেন। তিনি গোয়েন্দা ব্যুরো প্রধান তপন ডেকা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহনের সঙ্গে বৈঠক করছেন।

এছাড়া বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিআরপিএফ প্রধান জ্ঞানেন্দ্র প্রতাপ সিং, জম্মু ও কাশ্মীরের পুলিশ প্রধান নালিন প্রভাতণ্ডসহ সেনাবাহিনীর একাধিক অফিসার উপস্থিত ছিলেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবুল্লাহ এবং লেফটেন্যান্ট গভর্নর মোনজ সিং।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »