শিরোনাম :
বেসামরিক নাগরিক ও পবিত্র স্থাপনায় হুথিদের হামলার নিন্দা সৌদি আলেম পরিষদের প্যারিসে দাঙ্গার মধ্যে চুরি হলো মেসির স্বাক্ষর করা একাধিক স্মারক বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ৪ সমঝোতা স্মারক ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে যে ৫ ফুটবলার মাদক-জুয়া বরদাশত করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী আলবার্টার বিচ্ছিন্নতার প্রস্তাব প্রত্যাখ্যান, কানাডার সঙ্গেই থাকতে চান ৭৭ শতাংশ ভোটার আজ থেকে টানা পাঁচদিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

ভারতীয় কতৃ‍র্পক্ষ “মা শেখ হাসিনার সাথে” দেখা করার অনুমতি দেয়নি-সায়মা ওয়াজেদ পুতুল

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
মেয়ে পুতুলের সাথে শেখ হাসিনা - ছবি - ইন্টারনেট
মেয়ে পুতুলের সাথে শেখ হাসিনা - ছবি - ইন্টারনেট

বাংলাদেশের পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের এক্স হ্যান্ডলে করা একটি পোস্ট বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে।

বৃহস্পতিবার সকালে সামাজিক মাধ্যম এক্স-এ সায়মা ওয়াজেদ লিখেছেন, ‘এই কঠিন সময়েও আমার মাকে দেখতে পারছি না, তাকে জড়িয়ে ধরতে পারছি না … আমার হৃদয় ভেঙে যাচ্ছে।’

বিবিসি জানতে পেরেছে, সায়মা ওয়াজেদ মঙ্গলবারই দিল্লি এসে পৌঁছেছেন।

সে ক্ষেত্রে দিল্লি আসার পরেও কেন তিনি তার মা শেখ হাসিনার সাথে দেখা করতে পারেননি, না কি তাকে ভারতীয় কতৃ‍র্পক্ষ দেখা করার অনুমতি দেয়নি- তা নিয়ে প্রশ্ন উঠেছে।

গত সোমবার (৫ আগস্ট) যখন নাটকীয় ঘটনাপ্রবাহের মধ্যে দিয়ে শেখ হাসিনাকে পদত্যাগ করে হেলিকপ্টারে দেশ ছাড়তে হয়, তখন সায়মা ওয়াজেদ থাইল্যান্ডে ছিলেন।

কিন্তু শেখ হাসিনা দিল্লির কাছে হিন্ডনে অবতরণ করার ঘণ্টাকয়েক পরেই, সায়মা ওয়াজেদও দিল্লির উদ্দেশে রওনা দেন বলে বিবিসি জানতে পেরেছে।

সূত্র : বিবিসি

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Theme Dwonload From ThemesBazar.Com
Translate »