শিরোনাম :
কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক মো: নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন গতকাল বৃহস্পতিবার

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক মো: নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন গতকাল বৃহস্পতিবার।

শুক্রবার রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব মো: মাহবুব হোসেনের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।

নাহিদ ইসলাম- ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া- যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

এছাড়া প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস ১. মন্ত্রিপরিষদ বিভাগ; ২. প্রতিরক্ষা মন্ত্রণালয়; ৩. সশস্ত্র বাহিনী বিভাগ; ৪. শিক্ষা মন্ত্রণালয়; ৫. সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়; ৬. খাদ্য মন্ত্রণালয়; ৭. গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়; ৮. ভূমি মন্ত্রণালয়; ৯. বস্ত্র ও পাট মন্ত্রণালয়; ১০. কৃষি মন্ত্রণালয়; ১১, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়; ১২. রেলপথ মন্ত্রণালয়; ১৩. জনপ্রশাসন মন্ত্রণালয়; ১৪. বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; ১৫. নৌ-পরিবহন মন্ত্রণালয়; ১৬. পানি সম্পদ মন্ত্রণালয়; ১৭. মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়; ১৮. দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়; ১৯. তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়; ২০. প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়; ২১. বাণিজ্য মন্ত্রণালয়; ২২, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়; ২৩. সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়; ২৪. বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়; ২৫. মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়; ২৬. পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ২৭. প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

উপদেষ্টাগণ যে মন্ত্রণালয় পেলেন-
জনাব সালেহ উদ্দিন আহমেদ : অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়

আসিফ নজরুল : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়

আদিলুর রহমান খান : শিল্প মন্ত্রণালয়

হাসান আরিফ : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়

তৌহিদ হোসেন : পররাষ্ট্র মন্ত্রণালয়

সৈয়দা রিজওয়ানা হাসান : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়

শারমীন এস মুরশিদ : সমাজকল্যাণ মন্ত্রণালয়

ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন : স্বরাষ্ট্র মন্ত্রণালয়

ড. আ. ফ. ম. খালিদ হোসেন : ধর্ম বিষয়ক মন্ত্রণালয়

ফরিদা আখতার : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়

নুরজাহান বেগম : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

 

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »