শিরোনাম :
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন ও আদালতের আদেশের ওপর নির্ভর করছে চাকরিচ্যুতদের ভাগ্য ছাত্রলীগ-ছাত্রদল যারাই আসুক, এনসিপিতে পদবি হবে ‘সংগঠক’: নাহিদ জ্বালানি তেলের ২০-২৩ শতাংশ আসে হরমুজ প্রণালি দিয়ে যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালির ট্রাফিক নিয়ন্ত্রণ করবে ইরান : নিরাপত্তা পরিষদ বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যই মূল চাবিকাঠি : উপপ্রধানমন্ত্রী জাহিদ হামিদি গাজীপুরে ছাত্রশিবিরের দুই দিনব্যাপী “সাথী শিক্ষাশিবির–২০২৬” সম্পন্ন হরমুজ প্রণালীতে উত্তেজনা চরমে: ইরানি গানবোটের গুলিবর্ষণ, আবারও কঠোর নিয়ন্ত্রণ জারি মালয়েশিয়ায় বিদেশিদের রাজনৈতিক কর্মকাণ্ড: আইনে কঠোর নিষেধাজ্ঞা, লঙ্ঘনে শাস্তির বিধান হরমুজ প্রণালীতে নতুন ‘নিয়ম’ ঘোষণা ইরানের, সব জাহাজে কঠোর নিয়ন্ত্রণ মিয়ানমার আউং সান সু চির সাজা কমাল, হাজারো বন্দিকে সাধারণ ক্ষমা ঘোষণা

বেনজীর আহমেদ কোন দেশে আছেন, সে বিষয়ে কো‌নো তথ্য নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বুধবার, ৫ জুন, ২০২৪

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ কোন দেশে আছেন, সে বিষয়ে সরকারের কাছে কো‌নো তথ্য নেই।

তিনি বলেন, বেনজীর আহমেদের দেশত‌্যা‌গে আদাল‌তের কোনো নি‌ষেধাজ্ঞা ছি‌ল না। তাই সে কো‌ন দে‌শে গি‌য়ে‌ছে, সে বিষ‌য়ে সরকারের কাছে কো‌নো তথ‌্য নেই। তবে শোনা যাচ্ছে, তিনি সিঙ্গাপুরে আছেন।

বুধবার দুপু‌রে রাজধানির র‌া‌ওয়া কন‌ভেনশন সেন্টা‌রে ইউনিভার্সেল মেডিকেল কলেজের ১০ম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠা‌নে প্রধান অতিথির বক্তব‌্য শে‌ষে সাংবা‌দিক‌দের এক প্রশ্নের উত্ত‌রে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা ব‌লেন।

সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় মাংস উদ্ধা‌রের বিষ‌য়ে স্বরাষ্ট্রমন্ত্রী ব‌লেন, ডিএনএ প‌রীক্ষা ছাড়া শতভাগ নি‌শ্চিত ক‌রে কিছুই বলা যা‌চ্ছে না।

তবে আসামিদের জবানব‌ন্দি‌ অনুযায়ী মনে হচ্ছে তাকে হত‌্যা করা হয়ে‌ছে। এ ঘটনায় দুই দেশ (ভারত ও বাংলাদেশ) মি‌লেই তদন্ত হ‌চ্ছে। সেভা‌বেই মামলা এগোবে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »