শিরোনাম :
বেসামরিক নাগরিক ও পবিত্র স্থাপনায় হুথিদের হামলার নিন্দা সৌদি আলেম পরিষদের প্যারিসে দাঙ্গার মধ্যে চুরি হলো মেসির স্বাক্ষর করা একাধিক স্মারক বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ৪ সমঝোতা স্মারক ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে যে ৫ ফুটবলার মাদক-জুয়া বরদাশত করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী আলবার্টার বিচ্ছিন্নতার প্রস্তাব প্রত্যাখ্যান, কানাডার সঙ্গেই থাকতে চান ৭৭ শতাংশ ভোটার আজ থেকে টানা পাঁচদিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

বিস্ফোরণে কেঁপে ওঠে ভারতশাসিত কাশ্মীরের রাজধানী শ্রীনগর

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ১১ মে, ২০২৫

ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণার কয়েকঘণ্টা না যেতেই একাধিক বিস্ফোরণে কেঁপে ওঠে ভারতশাসিত কাশ্মীরের রাজধানী শ্রীনগর। এছাড়া ড্রোন উড়তে দেখা গেছে পাকিস্তানের পেশোয়ার শহরের আকাশে।

শনিবার (১০ মে) মার্কিন বার্তা সংস্থা এপি জানিয়েছে,  উত্তর-পশ্চিম পাকিস্তানের পেশোয়ার শহরের ওপর একটি ড্রোন দেখতে পেয়েছে বাসিন্দারা।

এপি বলছে, একজন প্রতিবেদক বিমান বিধ্বংসী গুলির শব্দ শুনেছেন। তবে ড্রোনটি কে পরিচালনা করেছে তা স্পষ্ট নয়। এছাড়া পাকিস্তানি কর্মকর্তাদের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

এছাড়া ভারতের কাশ্মীরের দুটি বড় শহরে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শোনা গেছে শব্দ। রাত ৮টা নাগাদ রাজ্যটির শ্রীনগরের রামবাগ এলাকায় ঘটে শক্তিশালী বিস্ফোরণ। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলেও জানা যাচ্ছে।

এদিকে গুজরাটের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংঘভি জানিয়েছেন, আকাশে ড্রোন দেখা যাওয়ার পর পশ্চিম ভারতের গুজরাট রাজ্যের কচ্ছ জেলায় সম্পূর্ণ ব্ল্যাকআউট কার্যকর করা হয়েছে। আল জাজিরা বলছে, নিয়ন্ত্রণ রেখা বরাবর কমপক্ষে পাঁচটি স্থান থেকে আন্তঃসীমান্ত গোলাগুলির খবরও পাওয়া গেছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Theme Dwonload From ThemesBazar.Com
Translate »