শিরোনাম :
হরমুজ প্রণালীতে নতুন ‘নিয়ম’ ঘোষণা ইরানের, সব জাহাজে কঠোর নিয়ন্ত্রণ মিয়ানমার আউং সান সু চির সাজা কমাল, হাজারো বন্দিকে সাধারণ ক্ষমা ঘোষণা কুয়ালালামপুরে সশস্ত্র ডাকাতি মামলায় ডিএসপি সহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩টি ‘হটস্পট’ পেট্রোল স্টেশনে কড়া নজরদারি, জ্বালানি পাচার রোধে পুলিশের অভিযান জোরদার ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা ‘শেষের পথে’, বিশ্বকে ‘দুই অসাধারণ দিনের’ প্রস্তুতির আহ্বান ট্রাম্পের ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি বাড়াতে সক্রিয় তুরস্ক, আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান এরদোয়ানের পেনাংয়ে মাদকবিরোধী অভিযানে আটক ২, জব্দ ৩ লাখ রিঙ্গিতের বেশি মূল্যের মাদক ও সম্পদ কুয়ালালামপুরে আটক মানবপাচার চক্রের ‘মাস্টারমাইন্ড’১১১টি পাসপোর্ট, ১০টি ল্যাপটপ, ছয়টি মোবাইল ফোন উদ্ধার “মালয়েশিয়ার শ্রমবাজারে হুন্ডি চক্র ফের সক্রিয়, বৈধ রেমিট্যান্স প্রবাহে প্রভাবের শঙ্কা” মালয়েশিয়ায় উন্মুক্ত শ্রমবাজার,হাইকমিশনে বহাল তবিয়তে দুর্নীতির বরপুত্র তিন খলিফা

বিশ্ববিদ্যালয়গুলোতে পরিবর্তনের নতুন ধারা শুরু হয়েছে: শিবির সভাপতি জাহিদুল ইসলাম

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম বলেছেন, শিক্ষার্থীদের মনস্তত্ত্ব ও মানসিকতা বুঝে কর্মসূচি প্রণয়ন করায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু, জাকসু, চাকসু ও রাকসু) বিজয় অর্জন সম্ভব হয়েছে।

তিনি বলেন, “শিক্ষার্থীদের আস্থাই আমাদের প্রকৃত শক্তি। ছাত্র সমাজের আস্থা অর্জন করেই আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে পরিবর্তনের নতুন ধারা শুরু করেছি।”

আজ সোমবার (২০ অক্টোবর) সকালে ঝালকাঠি জেলা ছাত্রশিবিরের আয়োজনে শহরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত উপশাখা দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শিবির সভাপতি আরও বলেন, “৫ আগস্টের পর থেকেই আমরা ছাত্র সংসদ পুনরুজ্জীবনের দাবি জানিয়ে আসছি। শিক্ষার্থীদের চাওয়া-পাওয়ার ভিত্তিতে ইশতেহার তৈরি করেছি এবং নির্বাচনের পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছি। আমাদের লক্ষ্য কেবল ভোট নয়, বরং আদর্শিকভাবে শিক্ষার্থীদের পুনর্জাগরণ।”

তিনি জানান, ইসলামী ছাত্রশিবির শিক্ষার্থীদের বিশ্বাসের প্রতিফলন ঘটিয়ে একটি আদর্শ সমাজ নির্মাণে কাজ করছে।

জাহিদুল ইসলাম বলেন, “শিক্ষার্থীরা আজ হতাশা, অনিশ্চয়তা ও আদর্শহীনতার মধ্যে ঘুরপাক খাচ্ছে। আমরা তাদের মানসিকতা ও প্রত্যাশা বোঝার চেষ্টা করেছি এবং সেই অনুযায়ী পথ দেখাতে চেয়েছি। যে সংগঠন শিক্ষার্থীদের পাশে দাঁড়ায়, তারাই প্রকৃত নেতৃত্বে পৌঁছাতে পারে।”

ইসলামী আদর্শের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “জনগণের মধ্যে ইসলামী আদর্শের প্রতি আগ্রহ বাড়ছে। এটাই আমাদের সবচেয়ে বড় অর্জন। আমরা শুধু একটি সংগঠন নই, বরং এক বিশ্বাসের আন্দোলন। অন্যায়ের বিরুদ্ধে এবং ন্যায়ের পক্ষে দাঁড়ানোই ইসলামী ছাত্রশিবিরের মূল চেতনা।”

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »