শিরোনাম :
জাইমা রহমানের ছবি বিকৃতির অভিযোগে যুবকের বিরুদ্ধে থানায় জিডি ইরানের নতুন প্রস্তাবে হোয়াইট হাউসের নীরবতা, ট্রাম্পের কড়া বার্তা ইরানের নতুন প্রস্তাবে হোয়াইট হাউসের নীরবতা, ট্রাম্পের কড়া বার্তা শনিবার জাপান সফরে যাচ্ছেন বিরোধী দলীয় নেতা শ্রমিকদের মর্যাদাকে উপেক্ষা করে কোনও সমাজ টেকসই হতে পারে না: জামায়াত আমির সৌদি আরবের শ্রমবাজার ব্যবস্থাপনা ডিজিটাল প্ল্যাটফর্ম কিউইয়া: নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা ছাড়িয়েছে ২০ লাখ ইরান ইস্যুতে বিরোধী দলীয় নেতার প্রশ্নের জবাব দিলো পররাষ্ট্র মন্ত্রণালয় নবায়নযোগ্য জ্বালানি প্রসারে ব্যর্থতা, ইউরোপীয় আদালতের মুখোমুখি পর্তুগালসহ তিন দেশ উত্তরায় বাবার সামনে মেয়েকে অপহরণ, প্রধান আসামি গ্রেপ্তার দেশ জুড়ে অভিযান জোরদার ‘মাইগ্র্যান্ট রিপ্যাট্রিয়েশন প্রোগ্রাম’ ২.০ বাড়লো একবছর

বিশ্ববিদ্যালয়কে সনদ উৎপাদনের কারখানা নয়, জ্ঞান, প্রযুক্তির উৎকর্ষতার কেন্দ্র হতে হবে: প্রধানমন্ত্রী আনোয়ার

ওয়াহিদ সোহান: বিশেষ প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

কুয়ালালামপুর , ২৮ এপ্রিল : মালয়েশিয়ার শিক্ষাব্যবস্থাকে জ্ঞান, প্রযুক্তি এবং মানবিক মূল্যবোধের ভারসাম্যের ওপর দাঁড় করাতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ।

UCSI University-এ আয়োজিত “তেমু আনোয়ার ” কর্মসূচি এবং নতুন ভবন নির্মাণ প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর লক্ষ্য শুধু ডিগ্রি দেওয়া নয়, বরং নৈতিকতা, চরিত্র ও আত্মপরিচয়সম্পন্ন মানবসম্পদ তৈরি করা।

তিনি সতর্ক করে বলেন, “যদি বিশ্ববিদ্যালয়গুলো উৎকর্ষতার পথে না চলে, তবে তা কেবল সনদ উৎপাদনের কারখানায় পরিণত হবে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য ক্ষতিকর।”

প্রধানমন্ত্রী আরও বলেন, শিক্ষাব্যবস্থার এই রূপান্তর মালয়েশিয়া মাদানী নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে, যেখানে শিক্ষার মানের পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধকে গুরুত্ব দেওয়া হয়।

তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ডিজিটাল রূপান্তর এবং ডাটা সেন্টারের দ্রুত অগ্রগতির কথা উল্লেখ করে বলেন, এসব প্রযুক্তি দেশের জন্য বিশাল সুযোগ তৈরি করছে। তবে প্রযুক্তিগত অগ্রগতি কখনোই মানবিক মূল্যবোধকে উপেক্ষা করতে পারবে না।

আনোয়ার আরও জানান, মালয়েশিয়া বর্তমানে আন্তর্জাতিক শিক্ষার্থীদের অন্যতম শীর্ষ গন্তব্যে পরিণত হয়েছে। দেশে প্রায় ১ লাখ ৬০ হাজার বিদেশি শিক্ষার্থী অধ্যয়ন করছে, যা ASEAN অঞ্চলে অন্যতম সর্বোচ্চ। এটি দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার প্রতি বৈশ্বিক আস্থার প্রতিফলন বলে তিনি উল্লেখ করেন।

তিনি জোর দিয়ে বলেন, প্রতিযোগিতামূলক ভবিষ্যৎ গড়তে হলে বিশ্ববিদ্যালয়গুলোকে একই সঙ্গে উৎকর্ষতা এবং মানবিক মূল্যবোধ ধরে রাখতে হবে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »