শিরোনাম :
নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০

বিদেশের মাটিতে আন্দোলন পরিহার করুন, আইন মেনে চলুন: মালয়েশিয়া আওয়ামীলীগ

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

মালয়েশিয়া প্রতিনিধি:

কোটা বিরোধী আন্দোলনের প্রভাব দেশ ছাড়িয়ে বিদেশেও পড়েছে। মধ্য প্রাচ্যের দুবাই, কাতার সৌদি আরবসহ দক্ষিণ এশিয়ার মালয়েশিয়াতেও ছিলো চোখে পড়ার মতো। সবার মঙ্গলের জন্য মালয়েশিয়া প্রবাসীদের দেশের ইস্যু নিয়ে কোন আন্দোলন না করার জন্য আহবান জানিয়েছেন মালয়েশিয়া আওয়ামীলীগ।

সোমবার (২৩ জুলাই) সন্ধ্যায় রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাং এর পিঠাঘরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ আহবান করেন দলটি। মালয়েশিয়া আওয়ামীলীগের সহসভাপতি দাতো শ্রী কামরুজ্জামান কামাল বলেন, বাংলাদেশের বিদ্যমান কোন ইস্যু নিয়ে প্রবাসের মাটিতে কোন আন্দোলন, বিক্ষোভ, সমাবেশ, মানববন্ধন থেকে সবাইকে বিরত থাকতে হবে। কারণ মালয়েশিয়ার নাগরিকরা ভিনদেশিদের এসব বিক্ষোভ আন্দোলন ভাল চোখে দেখে না। তাছাড়া দেশটিতে বিদেশি নাগরিকদের আন্দোলন, বিক্ষোভ, সমাবেশ, মানববন্ধন সম্পূর্ণ নিষিদ্ধ।

এদিকে ২০ জুলাই মালয়েশিয়ার জিওমেট্রিকা ইউনিভার্সিটিতে মানববন্ধন করার অপরাধে স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে একজন বাংলাদেশি ছাত্রকে পুলিশ আটক করে নিয়ে যায়। যদিও কয়েক ঘন্টা পর তাকে ছেড়ে দেয়। তবে ঐ ছাত্রকে আটক করে নিয়ে যাওয়ার সময় পুলিশ বাংলাদেশ সরকার বিরোধী অসংখ্য প্লেকার্ড ব্যানার জব্দ করে নিয়ে যায়। পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে বাংলাদেশ হাইকমিশনে এবং বাংলা কমিউনিটি নেতাদের কাছে ব্যাখ্যা চেয়েছে, এবং ভবিষ্যতে এসব আন্দোলন, বিক্ষোভ, সমাবেশ, মানববন্ধন না করার বিষয়ে সতর্ক করেছেন। উল্লেখ্য, সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের আন্দোলন  করার দায়ে ৫৭ জন বাংলাদেশীর যাবজ্জীবন সহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে।

দেশের স্বার্থে নিজ পরিবারের স্বার্থে  বিদেশের মাটিতে সকলপ্রকার বিক্ষোভ মানববন্ধন না করার আহবান জানান উপস্থিত নেতা কর্মীরা। এসময় আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্না, আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন চৌধুরী, কাইয়ুম সরকার, মোঃ মনিরুজ্জামান মনির, দাতো আক্তার, মোঃ সাঈদুর রহমান সরকার, এ আর মোহাম্মাদ মামুন, এম এম রোসি, মোঃ আউয়াল রুম্মান। যুবলীগ নেতা তারেক চৌধুরী, মোঃ আনিছুর রহমান, মওদুদ মোল্লা, ছাত্রলীগ নেতা এইচ এম জুয়েলসহ অনেকে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »