শিরোনাম :
মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০ ACC to seek UAE data on Dubai assets of 73 Bangladeshis ইন্দোনেশিয়ায় মালয়েশীয় সহকারী পাইলট গ্রেফতার: দেশজুড়ে অভিযানে ৬ সহযোগী আটক মালয়েশিয়া এয়ারলাইন্সের ৯৯% কেবিন ক্রু মাদকমুক্ত: পরীক্ষা সম্পন্ন মালয়েশিয়ায় বিমানবন্দর নিরাপত্তায় বড় উদ্যোগ, নতুন নিয়মে কড়াকড়ি : স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার রাজার সাক্ষাৎ মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সাক্ষাৎ

*বিজয় মেলা ও সাংস্কৃতি ঐক্য আয়োজন*

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রবাসে বাংলাদেশী ঐতিহ্য তুলে ধরতে গ্লোবাল স্টুডেন্ট অ্যালায়েন্স মালয়েশিয়া জিএসএএম এর উদ্যেগে বিজয় মেলা ও সাংস্কৃতি ঐক্য আয়োজন
করা হয়েছে।

গতকাল হোটেল জি টাওয়ারের বলরুমে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হয় আগামী ২১ ডিসেম্বরে এই বিজয় মেলা ও সাংস্কৃতি ঐক্য অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানটির নামকরণ করা হয়েছে *“বিজয় মেলা ও সাংস্কৃতিক ঐক্য ২০২৫”*, যা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা, মানবতা, ন্যায় এবং বৈশ্বিক ভ্রাতৃত্বের এক অনন্য প্রতীক হিসেবে পালিত হবে।

প্রেস ব্রিফিংয়ে বক্তারা বলেন, এই আয়োজনের লক্ষ্য হলো মহান মুক্তিযুদ্ধের বীর শহিদ ও যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন, মানবতা, সাম্য ও শান্তির সার্বজনীন মূল্যবোধ পুনর্নিশ্চিত করা, তরুণ প্রজন্মকে নেতৃত্ব, ন্যায়বোধ ও সহমর্মিতার চেতনায় উদ্বুদ্ধ করা।

প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন সাইবারজায়া ইউনিভার্সিটির পিএইচডি গবেষক এডভোকেট সুবর্ণা আখতার, ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়ার শিক্ষার্থী রেজুয়ানা বিনতে রেজা স্বর্ণা , সাইবার জায়া ইউনিভার্সিটির সৌরভ তফাদার, মো. হাফিজ ও ইউসিএমআই এরতাসনিয়া জামান সহ আরও অনেকে।

এসময় তারা বলেন,বিজয় মানে কেবল শৃঙ্খলমুক্তি নয় — এটি মানবতার জয়গান, সমতার আলোকচ্ছটা এবং শান্তি ও সহমর্মিতার চিরন্তন আহ্বান।”

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »