শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত তারেক রহমানের নেতৃত্বাধীন স্থায়ী কমিটির বিদেশি কর্মী নিয়োগের আবেদন নিষ্পত্তিতে এক মাসের সময়, রেস্তোরাঁ খাতকে অগ্রাধিকার: আনোয়ার ইসরায়েল নীতিতে পরিবর্তন নেই, মার্কিন আইনপ্রণেতাদের চাপের জবাব মালয়েশিয়ার ভর্তুকি ও সহায়তায় সরকারের বিপুল ব্যয়ের কথা জানালেন আনোয়ার ইব্রাহিম জোহর বাহরুতে এক সপ্তাহে ১৭৯ অভিবাসন বন্দী নিজ দেশে ফেরত রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, দায়িত্ব পালন করবেন স্পিকার President Shahabuddin resigns citing ill health Bangladeshi Worker Pleads Not Guilty to Fatal Reckless Driving Charge in Malaysia Modi vows tougher action against paper leaks, says issue affects millions of students জোহরের মালয় ভোটারদের সঙ্গে নেগেরি সেম্বিলানের ভোটারদের তুলনা নয়: আমিনুদ্দিন হারুন

বিএনপির তিন সংগঠনের বিক্ষোভ আজ

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
বিএনপির তিন সংগঠনের বিক্ষোভ আজ

রা দেশে মহানগর ও জেলা শহরে আজ বৃহস্পতিবার (৩ আগস্ট) বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন—যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের কারাদণ্ডাদেশের প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করে সংগঠনগুলো

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বুধবার (২ আগস্ট) সন্ধ্যায় সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

শায়রুল কবির খান বলেন, ‘তারেক রহমান ও জোবায়দা রহমানের সাজার রায়ের প্রতিবাদে বৃহস্পতিবার (৩ আগস্ট) সারা দেশে মহানগর ও জেলা শহরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে।’

এছাড়া আগামীকাল শুক্রবার (৪ আগস্ট) দুপুর আড়াইটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি যৌথভাবে প্রতিবাদ সমাবেশ করবে।

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নয় বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তারেকের স্ত্রী ডা. জোবায়দা রহমানের তিন বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

কারাদণ্ডের পাশাপাশি তারেক রহমানকে তিন কোটি টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও তিন মাস কারাদণ্ড ভোগ করতে হবে।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান বুধবার (২ আগস্ট) এ রায় ঘোষণা করেন।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »