শিরোনাম :
ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় ‘অপারেশন মেলানোপ্লাস’-এর আওতায় মাদকের বড় চক্রকে আটক করেছে পুলিশ ইন্দোনেশিয়ার মাদক চোরাচালান মামলায় দ্বিতীয় পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ নেপালে উদ্ধার ও সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক তথ্য দিবে উইস্মা পুত্রা: নাদমা সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু

বার্ধক্যমুখী সমাজের প্রস্তুতি, প্রকৃত উপকারভোগীদের সহায়তা নিশ্চিত করতে চায় সরকার

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

বার্ধক্যমুখী সমাজের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি সহায়তা কর্মসূচিতে প্রকৃত উপকারভোগীরা যেন বাদ না পড়েন, সেটিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে মালয়েশিয়া সরকার। একই সঙ্গে যাঁরা সহায়তার যোগ্য নন, তাঁদের কাছে সরকারি সহায়তা পৌঁছে যাওয়া ঠেকাতেও কাজ চলছে।

দেশটির অর্থমন্ত্রী আকমাল নাসরুল্লাহ মোহদ নাসির আজ দেশটির পার্লামেন্টে মন্ত্রীদের প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেন।

তিনি জানান, মালয়েশিয়া ২০২১ সালেই বার্ধক্যমুখী দেশের তালিকায় যুক্ত হয়েছে। জাতিসংঘের পূর্বাভাস অনুযায়ী, ২০৪৩ সালের মধ্যেই দেশটি বয়স্ক জনগোষ্ঠীপ্রধান দেশে পরিণত হতে পারে।

আকমাল নাসরুল্লাহ বলেন, এ পরিস্থিতি মোকাবিলায় সরকার দীর্ঘমেয়াদি অর্থনৈতিক ও রাজস্ব নীতি গ্রহণ করছে। পাশাপাশি জাতীয় বার্ধক্য কর্মপরিকল্পনার পাঁচটি মূল স্তম্ভের আওতায় বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে, যাতে ভবিষ্যতে প্রবীণদের জীবনমান, স্বাস্থ্যসেবা, সামাজিক সুরক্ষা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করা যায়।

তিনি আরও বলেন, সরকারের অন্যতম লক্ষ্য হলো সরকারি সহায়তা বিতরণে এমন কোনো ভুল না হওয়া, যাতে প্রকৃত প্রাপকেরা বাদ পড়েন। একই সঙ্গে অযোগ্য ব্যক্তিদের কাছে সরকারি সহায়তা পৌঁছে যাওয়াও রোধ করা হবে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »